AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tufanganj political violence: মোদীর সভা থেকে ফেরার পথেই আক্রান্ত কর্মীরা, তপ্ত তুফানগঞ্জ

BJP workers attacked in Tufanganj: বিজেপির অভিযোগ, কোচবিহারের রাসমালা ময়দানে মোদীর সভা শেষ হওয়ার পর রাতে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির কর্মী- সমর্থকরা। সেই সময় মারুগঞ্জ এলাকায় তৃণমূলের মিছিল থেকে অতর্কিত সেই বিজেপির গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Tufanganj political violence: মোদীর সভা থেকে ফেরার পথেই আক্রান্ত কর্মীরা, তপ্ত তুফানগঞ্জ
মোদীর সভা থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 1:18 PM
Share

কোচবিহার:  প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে মারুগঞ্জে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়িতে হামলা ও মারধরের অভিযোগ। রবিবার রাতে তুফানগঞ্জ -১ ব্লকের মারুগঞ্জের এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, কোচবিহারের রাসমালা ময়দানে মোদীর সভা শেষ হওয়ার পর রাতে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির কর্মী- সমর্থকরা। সেই সময় মারুগঞ্জ এলাকায় তৃণমূলের মিছিল থেকে অতর্কিত সেই বিজেপির গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় অটোর কাচ ভেঙে গিয়েছে। কিল- ঘুসিতে আক্রান্ত হয়েছেন বিজেপির তিন কর্মী।

এদিকে ঘটনার প্রতবাদে রাতেই বিজেপির তরফে বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজারে মিছিল করে বিক্ষোভ দেখান দলের কর্মী- সমর্থকরা। বিজেপির তুফানগঞ্জ-২ মন্ডল সভাপতি তাপস প্রধান বলেন, “প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে মারুগঞ্জ এলাকায় আমাদের কর্মী- সমর্থক বোঝাই পরপর দুটি অটোতে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা তিনজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে। ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ঘটনায় আমাদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।”

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তুফানগঞ্জ-১(ক)ব্লক সভাপতি সিদ্ধার্থ মন্ডল বলেন, “নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মারুগঞ্জ বাজারে আমাদের মিছিল চলছিল। মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপির কর্মীরা গাড়ি থেকে আমাদের মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়ে। সে সময় বাইরের কিছু লোক তাদের প্রতিবাদ জানিয়েছে। মারধর এবং ভাঙচুরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?