AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: ‘বাবা বাড়ি নিয়ে চলো বারবার বলেছিল মেয়েটা’, কন্যাহারা পিতার আফশোস যাচ্ছে না

Coochbehar: নিহত তরুণীর বাবা নেসাবুদ্দিন শেখ বলেন, "সাত বছর ধরে মেয়েটাকে অত্যাচার করেছে। কালও রাতে ফোন করে বলেছে আমাকে নিয়ে যাও। খুব অত্যাচার করে। এরপরই মেয়েকে নিয়ে যাব ঠিক করি। অথচ তার আগেই মেয়েটার এই হাল করল। জামাই, জামাইয়ের ভাই, বাবা, মা মিলে মেরে ফেলেছে।"

Coochbehar: 'বাবা বাড়ি নিয়ে চলো বারবার বলেছিল মেয়েটা', কন্যাহারা পিতার আফশোস যাচ্ছে না
কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2024 | 11:27 PM
Share

কোচবিহার: মেয়ে বারবারই বাবাকে বলতেন তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে। শ্বশুরবাড়ির অত্যাচারে জর্জরিত তিনি। বাবা ঠিকও করেছিলেন মেয়েকে নিয়ে যাবেন বাড়িতে। তবে তার আগেই কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই বধূকে। অভিযোগের আঙুল স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তুফানগঞ্জ থানা এলাকার ঘটনা।

অভিযোগ, শুক্রবার রাতে তুফানগঞ্জ থানার অন্তর্গত গোপালের কুঠি এলাকায় সাহিদা বিবি নামে এক তরুণীকে কুপিয়ে খুন করেন শ্বশুরবাড়ির লোকজন। নিহতের বাবার দাবি, জামাই, জামাইয়ের মা, বাবা, ভাই মিলে মেয়ের এই পরিণতি ঘটিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয়েছে। নিহত তরুণীর বাবা নেসাবুদ্দিন শেখ বলেন, “সাত বছর ধরে মেয়েটাকে অত্যাচার করেছে। কালও রাতে ফোন করে বলেছে আমাকে নিয়ে যাও। খুব অত্যাচার করে। এরপরই মেয়েকে নিয়ে যাব ঠিক করি। অথচ তার আগেই মেয়েটার এই হাল করল। জামাই, জামাইয়ের ভাই, বাবা, মা মিলে মেরে ফেলেছে। এসে দেখি মরা পড়ে আছে। সংসারে কোনও অশান্তিই নেই। একটা মেয়ে, সেও আমার কাছে থাকে। নাতনিকে আমিই রাখি।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…