Bomb Recover: বিজেপি পার্টি অফিসের পাশে রাখা দুটি ব্যাগ, তার ভিতরেই মিলল বোমা
Coochbehar: জানা গিয়েছে, মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি বাজার এলাকার বিজেপির দলীয় কার্যালয়ের পাশে দুটি ব্যাগে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই তাজা বোমা রেখে গিয়েছে তা বুঝতে পারছেন না বিজেপি নেতা কর্মীরা।

মাথাভাঙা: সামনেই লোকসভা ভোট। আর তার আগে বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক তাজা বোমা। এবার বিজেপি কার্যালয়ের পাশ থেকে উদ্ধার হল তেরোটি তাজা বোমা। ঘটনাস্থল মাথাভাঙার কুশিয়ার বাড়ি এলাকায়।
জানা গিয়েছে, মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি বাজার এলাকার বিজেপির দলীয় কার্যালয়ের পাশে দুটি ব্যাগে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই তাজা বোমা রেখে গিয়েছে তা বুঝতে পারছেন না বিজেপি নেতা কর্মীরা। জানা গিয়েছে, এদিন পার্টি অফিসের পাশে তাজা বোমা পড়ে থাকার খবর শুনে দৌড়ে আসেন বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি নেতা তথা কোচবিহার জেলা পরিষদের বিজেপি নির্বাচিত সদস্য গুরু প্রাসদ বর্মণ সহ অন্যান্যরা এলাকায় আসেন।
খবর দেওয়া হয় পুলিশে। ঘোকসাডাঙা থানার পুলিস গিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১৩টি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলো একটি জলভর্তি বালতি ভরে থানায় নিয়ে যায় পুলিস কর্মীরা। পুলিশ জানিয়েছে,কারা বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য গুরুচাঁদ বর্মণ বলেন, “আমি সকালেই শুনলাম। তারপর তাড়াহুড়ো করে চলে এলাম। এটা কোনও চক্রান্ত হতে পারে। শান্ত পরিবেশকে অশান্ত করতেই এইসব করা হয়েছে।”
