AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: কাঁটাতার পেরিয়ে ঢুকেছিল চুরি করতে, ভারতীয়রাও বুঝিয়ে দিল বাংলাদেশি চোরকে

Bangladesh: জানা যায়, ধৃত চোর বাংলাদেশের বাসিন্দা। সে চোরা পথে এদেশে প্রবেশ করেছে। এবং তার সঙ্গে যোগসাজশ রয়েছে এদেশের বেশ কয়েকজন। তাদের মদতেই এদেশে প্রবেশ করেছে সেই বাংলাদেশি চোর

Bangladesh: কাঁটাতার পেরিয়ে ঢুকেছিল চুরি করতে, ভারতীয়রাও বুঝিয়ে দিল বাংলাদেশি চোরকে
ধরা পড়ল চোরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2025 | 11:14 PM
Share

কোচবিহার: চুপি-চুপি কাঁটাতার পেরিয়ে ঢুকে গিয়েছিল। তারপরই ভারত সীমান্তের বিভিন্ন গ্রামে গিয়ে চুরি করত। কিন্তু কে সেই চোর তা বুঝে উঠতে পারছিলেন না গ্রামবাসীরা। তাই এবার তক্কে-তক্কে ছিলেন তাঁরা। যেমন বলা তেমন কাজ। সীমান্তে গ্রামবাসীদের হতে ধরা পড়ল বাংলাদেশি চোর। এরপরই অভিযুক্তকে বুঝিয়ে দিলেন ভারতীয়রা। সোজা তাকে তুলে দিলেন বিএসএফ-এর হাতে।

জানা যাচ্ছে,গভীর রাতে কুচলিবাড়ি থানা এলাকার কোয়ার্টার সংলগ্ন একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে এসেছিল ওই ব্যক্তি। আর সেটাই টের পেয়ে যায় বাড়ির লোকেরা। চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক ছুটে আসে। গ্রামবাসীরা সকলেই তাড়া করে চোরকে পাকরাও করতে সক্ষম হয়।

জানা যায়, ধৃত চোর বাংলাদেশের বাসিন্দা। সে চোরা পথে এদেশে প্রবেশ করেছে। এবং তার সঙ্গে যোগসাজশ রয়েছে এদেশের বেশ কয়েকজন। তাদের মদতেই এদেশে প্রবেশ করেছে সেই বাংলাদেশি চোর। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সীমা চৌকিতে নিয়ে যায় বিএসএফ। প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্তে কিন্তু উত্তেজনা অব্যাহত। এ দিন আবার মুর্শিদাবাদ সীমান্ত থেকে বড় অভিযোগ উঠে এল বিজিবির বিরুদ্ধে। ভারতীয় কৃষক চাষ করতে জিরো পয়েন্টে গিয়েছিলেন। তাদের মধ্যে দুই কৃষককে তুলে যায় বাংলাদেশি বর্ডার গার্ড।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা