AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam: মাইক বাজানোর প্রতিবাদের জের, ধারল অস্ত্র নিয়ে তেড়ে গেল TMC কর্মী, হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী

Madhyamik Exam: ছাত্রীর অভিযোগ, ওই তৃণমূল কর্মী ইচ্ছা করেই উচ্চগ্রামে মাইক বাজাচ্ছিলেন। পরীক্ষা আছে, সে কথা বললেও কোনও পাত্তা দেওয়া হয়নি। শেষে প্রতিবাদ করাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন পিংকু। ধারল অস্ত্র নিয়ে তেড়ে আসে, মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Madhyamik Exam: মাইক বাজানোর প্রতিবাদের জের, ধারল অস্ত্র নিয়ে তেড়ে গেল TMC কর্মী, হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী
চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 16, 2025 | 4:41 PM
Share

কোচবিহার: মাইক বাজানোর প্রতিবাদ করায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নাম জড়িয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। ঘটনা কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ির কাউরাই এলাকায়। তা নিয়েই চাঞ্চল্য এলাকায়। চাপানউতোর রাজনৈতিক মহলেও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। সূত্রের খবর, কোনও কারণ ছাড়াই বাড়ির পাশে মাইক বাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী। 

আহত ছাত্রীর নাম তাসলিমা খাতুন। শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বর্তমানে ওই ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর পিংকু খন্দকার নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কিন্তু, মূল ঘটনার সূত্রপাত কোথায়? 

ছাত্রীর অভিযোগ, ওই তৃণমূল কর্মী ইচ্ছা করেই উচ্চগ্রামে মাইক বাজাচ্ছিলেন। পরীক্ষা আছে, সে কথা বললেও কোনও পাত্তা দেওয়া হয়নি। শেষে প্রতিবাদ করাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন পিংকু। ধারল অস্ত্র নিয়ে তেড়ে আসে, মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাড়ির লোকেরা একজোট হলে শেষে পিছু হটেন ওই তৃণমূল কর্মী। অসুস্থ অবস্থায় তাসলিমাকে হাসপাতালে নিয়ে ছোটেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁরা থানাতেও অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে। 

Follow Us