SIR: বৈধ ভোটারদের মৃত এবং বাংলাদেশি দেখিয়ে ফর্ম ৭ জমা? বিস্ফোরক অভিযোগ BJP-র বিরুদ্ধে

তাঁদের কারও নাম কাটা যাবে না তা নিয়ে তিনি তাঁদের আশ্বস্ত করেন। শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপের প্রস্তুতির কথাও জানান তৃণমূল নেত্রী ও শুনানিতে ডাক পাওয়ারা। তবে বিজেপি নেতা বিধান রায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

SIR: বৈধ ভোটারদের মৃত এবং বাংলাদেশি দেখিয়ে ফর্ম ৭ জমা? বিস্ফোরক অভিযোগ BJP-র বিরুদ্ধে
বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 12, 2026 | 12:35 PM

হিলি: জীবিত ও বৈধ ভোটারদের মৃত এবং বাংলাদেশি দেখিয়ে ফর্ম সেভেন জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। একসঙ্গে ৪৪ জন শুনানিতে ডাক পেতেই বুধবার বিকেলে এনিয়ে হিলি ব্লক অফিসে বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিরা ৷ বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যান তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। তাঁদের কারও নাম কাটা যাবে না তা নিয়ে তিনি তাঁদের আশ্বস্ত করেন। শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপের প্রস্তুতির কথাও জানান তৃণমূল নেত্রী ও শুনানিতে ডাক পাওয়ারা। তবে বিজেপি নেতা বিধান রায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট মহকুমা শাসকের নির্দেশে চলা এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে হিলি ব্লকের ৪৪ জন ভোটারের নামে ফর্ম সেভেন জমা পড়েছিল। এরা হিলির বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযোগ, বিজেপির হিলি মণ্ডল সভাপতি বিধান রায় এই আবেদন জমা দেন। সেই সূত্রেই বুধবার সংশ্লিষ্ট ৪৪ জন ভোটারকে বিডিও অফিসে শুনানির জন্য তলব করা হয়। শুনানিতে উপস্থিত ভোটারদের দাবি, তাঁরা সকলে জীবিত ও বৈধ ভোটার। অকারণে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা।

এ নিয়ে, এদিন বিকেলে বিডিও অফিস চত্বরে ক্ষোভের পরিবেশ তৈরি হয়। বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে তৃণমূল ও বামফ্রন্ট নেতৃত্ব প্রশাসনের দ্বারস্থ হয়। পরে নথি যাচাই করে প্রশাসন ভোটারদের আশ্বস্ত করে যে যথাযথ প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “আমার সন্দেহ হতেই পারে এই ব্য়ক্তিরা বাংলাদেশি। তাই আমি অভিযোগ করেছি। এবার যদি ওদের কাছে নথি থাকে তাহলে সেটা জমা করে দেখাবে তো…। অর্পিতা ঘোষের নাম ধরে বলছি উনি বিজেপিকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।” আবার অর্পিতা ঘোষ বলেন, “বিজেপির কাজ মানুষকে হয়রানি করা। এটাই কাজ ওদের। সুকান্তকে সাংসদ করে কী লাভ হয়েছে?”