AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minor Girl Deadbody Recover: পুকুরে ভাসছে আড়াই বছরের শিশুর দেহ, হাউহাউ করে কেঁদে ভাসালেন মা-বাবা

Minor Girl Deadbody Recover: পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল আড়াই বছরের নাবিল মিঞা। খেলার সময় পরিবারের লোকজনের নজর এড়িয়ে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায় সে। বেশ কিছু সময় পরে তার এলাকার লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন।

Minor Girl Deadbody Recover: পুকুরে ভাসছে আড়াই বছরের শিশুর দেহ, হাউহাউ করে কেঁদে ভাসালেন মা-বাবা
মৃত্যু নাবালকেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 4:21 PM
Share

গঙ্গারামপুর: খেলতে গিয়ে অঘোরে প্রাণ চলে গেল ছোট্ট শিশুর। পুকুরের জলে পড়ে মৃত্যু হল তার। মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। হাউহাউ করে কেঁদে ভাসাচ্ছেন শিশুর মা-বাবা থেকে পরিবারের সকলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত যাচি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল আড়াই বছরের নাবিল মিঞা। খেলার সময় পরিবারের লোকজনের নজর এড়িয়ে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায় সে। বেশ কিছু সময় পরে তার এলাকার লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যায় তারা। এরপর বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের আত্মীয় বিলকিস বিবি বলেন, “আমি রান্নায় ব্যস্ত ছিলাম। ওর মা স্নানে গিয়েছিল। আর ও বাড়ির পাশে খেলছিল। যখন খুঁজে পেলাম তখন দেখলাম পুকুরে পড়ে গিয়েছে।”

Follow Us