AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: এসেছিল অনুষ্ঠানে, ৪ বছরের অনুপকে চাপা দিয়ে মেরে ফেলল টোটো

Balurghat: মৃত শিশুর নাম অনুপ কিস্কু (৪)। তার বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Accident: এসেছিল অনুষ্ঠানে, ৪ বছরের অনুপকে চাপা দিয়ে মেরে ফেলল টোটো
টোটোয় চাপা পড়ল চার বছরের শিশু Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 4:19 PM
Share

তপন: আত্মীয়র বাড়িতে গিয়েছিল চার বছরের এক শিশু। কিন্তু তখনই মর্মান্তিক ঘটনা। টোটোর তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল ওই শিশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চকসাথিহারে।

মৃত শিশুর নাম অনুপ কিস্কু (৪)। তার বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে,শনিবার দিদার সঙ্গে চকসাথিহারে আত্মীয়র বাড়িতে এসেছিল অনুপ। এরপর বৃহস্পতিবার ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুরঘাটগামী একটি টোটো ধাক্কা মারে। ঘটনায় যাত্রী ভর্তি টোটোর চাকায় পিষ্ট হয় অনুপ। বিষয়টি নজরে আসতে গুরুতর জখম অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানেই মারা যায় শিশুটির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

টোটো চালক জুয়েল সরকার বলেন, “আমার বাড়ি এই এলাকায়। তবে টোটোর কোনও কাগজপত্র নেই।” স্থানীয় বাসিন্দা বিজয় মুর্মু বলেন, “এখানেই আত্মীয়র বাড়িতে এসেছিল অনুপ। ওর চার বছর বয়স। অনুষ্ঠান বাড়িতে এসেছিল বাচ্চাটি। রাস্তা পারাপারের সময় টোটো চাপা দিয়ে দেয় তখনই মৃত্যু।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?