AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat Postal Ballot Chaos: খোলা অবস্থায় ভোট বাক্স, পোস্টাল ব্যালটে ভোট নিয়েও তুলকালাম বালুরঘাটে

Postal ballot controversy in Balurghat: বৃহস্পতিবার ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোট দিতে আসা কর্মীদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ার নূন্যতম নিয়ম সেখানে মানা হয়নি। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ব্যালট বাক্সগুলি কোনো রকম গালা বা সিল ছাড়াই খোলা অবস্থায় রাখা ছিল।

Balurghat Postal Ballot Chaos: খোলা অবস্থায় ভোট বাক্স, পোস্টাল ব্যালটে ভোট নিয়েও তুলকালাম বালুরঘাটে
পোস্টাল ব্যালট ঘিরে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 12:24 PM
Share

বালুরঘাট: ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালটকে (Postal Ballot System) কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি বালুরঘাটে। ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলাকালীন গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে হয় নির্বাচনী পর্যবেক্ষককে (Observer)। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ।

বিতর্কের সূত্রপাত

বৃহস্পতিবার ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোট দিতে আসা কর্মীদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ার নূন্যতম নিয়ম সেখানে মানা হয়নি। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ব্যালট বাক্সগুলি কোনো রকম গালা বা সিল ছাড়াই খোলা অবস্থায় রাখা ছিল। এমনকি, ভোটারদের গোপনীয়তা রক্ষার কোনও ব্যবস্থা না থাকায় কে কাকে ভোট দিচ্ছেন, তা প্রকাশ্যেই দেখা যাচ্ছিল। অভিযোগ উঠেছে, কিছু মানুষ ভোট বাক্স থেকে ব্যালট পেপার তুলেও নিচ্ছিলেন। ভোট কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশের পাশাপাশি বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, জেলা প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা ভোটের মহড়া চলছে। পোস্টাল ব্যালট লুট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের নামে প্রহসন করছে।

ভোট কর্মীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়। পর্যবেক্ষক পৌঁছে পরিস্থিতির তদারকি করেন এবং পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। তবে সিলবিহীন ব্যালট বাক্স নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বালুরঘাটের এই ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?