AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: বিজেপি প্রার্থীর পোস্টার ছিড়েছে তৃণমূল? শাসকদল বলল…

প্রসঙ্গত, এবারে তপন বিধানসভায় বিজেপি প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক বুধরাই টুডু। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। আজ বিকেলে চকভৃগু এলাকায় একটি বিজেপির ব্যানার ছেড়া নজরে আসলে বিজেপির স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে যান। নির্বাচনে পেরে উঠবে না জেনে এমন ঘটনা ঘটানো হচ্ছে বলেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

Balurghat: বিজেপি প্রার্থীর পোস্টার ছিড়েছে তৃণমূল? শাসকদল বলল...
বালুরঘাটে উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 30, 2026 | 11:22 PM
Share

বালুরঘাট: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রচার দলীয় ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার বিকেলে তপন বিধানসভার বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকায় তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর নির্বাচনী ব্যানার ছেড়া নজরে আসে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই দলীয় ব্যানার ছেড়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এনিয়ে কমিশনের দ্বারস্থ হবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। যদিও, পদ্ম শিবিরের সেই অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট টাউন তৃণমূলের সভাপতি সুভাষ চাকি।

প্রসঙ্গত, এবারে তপন বিধানসভায় বিজেপি প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক বুধরাই টুডু। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। আজ বিকেলে চকভৃগু এলাকায় একটি বিজেপির ব্যানার ছেড়া নজরে আসলে বিজেপির স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে যান। নির্বাচনে পেরে উঠবে না জেনে এমন ঘটনা ঘটানো হচ্ছে বলেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

বুধরাই টুডু বলেন, “এটা গণতান্ত্রিক দেশ। বাংলায় এই সব কিছু নেই। আমি কী অপরাধ করেছি যে পোস্টার ছিড়তে হবে? এখান থেকে বোঝা যায় ওরা হারবে বলে ছিড়ছে। সেই কারণেই গুন্ডাগিরি করছে।” তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সুভাষ চাকি বলেন,”এটা অসত্য। এই পার্টিটা অসত্যের উপর দাঁড়িয়ে ভারতে রাজত্ব করছে। গতকালও ঝড়-বৃষ্টি হয়েছে। তখনই ছিড়ে যেতে পারে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে

পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস

চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র

পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা

পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার

TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা

থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর

আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র

কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?

Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?