AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalimpong Road: দার্জিলিং বা কালিম্পং যাচ্ছেন? কোন কোন রাস্তায় গেলে বিপদে পড়তে হবে জেনে নিন

Landslide in Darjeeling: বুধবার সকালে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সেতি ঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০ বন্ধ রাখা হয়েছে। রবি ঝোরা থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় চলছে মেরামতির কাজ। একাধিক জায়গায় নেমেছে ধস।

Kalimpong Road: দার্জিলিং বা কালিম্পং যাচ্ছেন? কোন কোন রাস্তায় গেলে বিপদে পড়তে হবে জেনে নিন
দার্জিলিং (ফাইল ছবি)Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Jul 10, 2024 | 5:12 PM
Share

কালিম্পং: দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে প্রায়ই। এবারও তার ব্যতিক্রম নয়। তবে বর্ষার শুরু থেকেই এবার যেভাবে দুর্যোগ শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতে, তাতে অর্ধেক রাস্তাই প্রায় বন্ধ। আগামী কয়েকদিন ধরে যাঁরা পাহাড়ে বেড়াতে যাবেন, তাঁদের জেনে রাখা জরুরি কোন কোন রাস্তা বন্ধ থাকবে।

দুর্যোগের জেরে যে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গ, সেই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। গত দু দিন ধরেই দেখা যাচ্ছে সেই ছবি। ফলে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোন কোন রাস্তা খোলা থাকছে, সেই তথ্য প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে।

landslide in Darjeeling and Kalimpong, know the routes which are open for local people and tourists

উত্তরবঙ্গের রাস্তায় ধস

বুধবার সকালে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সেতি ঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০ বন্ধ রাখা হয়েছে। রবি ঝোরা থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় চলছে মেরামতির কাজ। সেই রাস্তাও বন্ধ রাখা হয়েছে। ওই রাস্তায় জল জমে আছে বলে জানা গিয়েছে। এছাড়া পানবু রোড হয়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা খোলা থাকছে, খোলা আছে মনসং হয়ে রংপো থেকে লাভা যাওয়ার রাস্তাও। ন্যাশনাল হাইওয়ে ৭১৭এ বন্ধ রাখা হয়েছে।

শুধু যে রাস্তায় ধস নেমেছে বা জল জমে আছে তাই নয়, ভারী বৃষ্টির জেরে কমেছে দৃশ্যমানতাও। টেলি কমিউনিকেশন কার্যত বিপর্যস্ত হয়েছে। কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকছে।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?