AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: একেবারে ‘ন্যাশনাল থ্রেট’! ‘ভদ্রলোকের’ জেরক্সের দোকানের আড়ালে বিশাল চক্র, চুপিচুপি কলকাঠি নাড়ছে পাকিস্তান?

Siliguri: বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথভাবে হানা দেয় সাব্বির আলীর দোকানে। দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড,ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেশিন উদ্ধার করে।

Siliguri: একেবারে ‘ন্যাশনাল থ্রেট’! ‘ভদ্রলোকের’ জেরক্সের দোকানের আড়ালে বিশাল চক্র, চুপিচুপি কলকাঠি নাড়ছে পাকিস্তান?
শিলিগুড়িতে শোরগোল Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 9:00 PM
Share

শিলিগুড়ি: বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ির জটিয়াকালী এলাকায় পুলিশের জালে আন্তর্জাতিক VOIP চক্রের এক পাণ্ডা। অভিযোগ, লোকচক্ষুর অন্তরালে বাড়ি থেকেই নানা যন্ত্রের সাহায্যে রাজস্ব ফাঁকি দিয়ে আন্তর্জাতিক কলচক্র চালাচ্ছিল এই ব্যক্তি। ধৃতের কাছ প্রচুর সিমকার্ড ও নানা যন্ত্রপাতি উদ্ধার করল SOG. লোক দেখানোর জন্য ছিল শুধু সাধারণ মোবাইল ও জেরক্সের দোকান। আড়ালে ছিল আন্তর্জাতিক কল চক্র। একবছর আগে জটিয়াকালী বাজারে মোবাইল,জেরক্স এর দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসিকাটা নিবাসী সাব্বির আলী। নম্র স্বভাবের ওই ব্যাক্তির পিছনের আসল চেহারাটা যে অন্যরকম তা ভাবতেই পারেনি অনেকে।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথভাবে হানা দেয় সাব্বির আলীর দোকানে। দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড,ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেশিন উদ্ধার করে। 

নকল আধার, ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যাবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান দুবাই, জাপান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কোনও আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে বলেও পুলিশের অনুমান। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। চলছে জেরা। 

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?