Darjeeling Car Accident: বৃষ্টিভেজা দার্জিলিঙে ২০০ ফুট নীচে খাদে পড়ল পর্যটকদের গাড়ি
Darjeeling Car Accident: মাংপু সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য দার্জিলিং হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে কমই ছিল। কিন্তু রাস্তায় ধারে পাথর সরে যাওয়ায়, গাড়ির চাকা স্কিড করে যায়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে টানা চলছে দুর্যোগ। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃ্ষ্টির জেরে পাহাড়ের একাধিক রাস্তা বিপর্যস্ত। পাহাড়ি এলাকায় ধসেরও সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। এই দুর্যোগে দার্জিলিং থেকে ফেরার পথে ২০০ ফুট নীচে পড়ে গেল। গাড়িতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তিন জন গুরুতর আহত হয়েছেন। তবে বাকি দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিেয়েছেন চিকিৎসকরা।
আহতরা হলেন আকাশ মণ্ডল (২৫), সৌগত ঘোষ (২৪) এবং গাড়ির চালক শেরিং শেরপা ভুটিয়া (৩২)। তাঁদের উদ্ধার করে দার্জিলিং হাসপাতালে পাঠানো হয়েছে। মাংপু সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য দার্জিলিং হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে কমই ছিল। কিন্তু রাস্তায় ধারে পাথর সরে যাওয়ায়, গাড়ির চাকা স্কিড করে যায়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
দুর্ঘটনার খবর পেয়ে মাংপু থানার এসআই আইনুল হক ও এএস সুনীল ছেত্রী ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। জানা গিয়েছে, আহত প্রত্যেক যাত্রীই উত্তর কলকাতার বাসিন্দা। আহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে।
