AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SFI and ABVP Chaos: চুল ধরে টানাটানি থেকে চড়-চাপাটি, SFI ও ABVP-র মধ্যে সংঘর্ষ শিলিগুড়ি কলেজে

ABVP-র এক ছাত্র বলেন, "আমাদের ছাত্রছাত্রীদের উপরে এসএফআই-এর কর্মীরা আক্রমণ করেছে। ওরা এই রকমই রাতের বেলা আক্রমণ করে চলেছে। সঙ্গে দেশ বিরোধী কার্যকলাপ করছে। ওরা ছাত্রশক্তি দেখে ভয় পেয়ে গেছে। তৃণমূলীরা এখন এসএফআই হচ্ছে। পরে সাধারণ পড়ুয়ারা যোগ্য জবাব দেয়।" তবে, এসএফআই-এর কেউ এই নিয়ে প্রতিক্রিয়া দেয়নি।

SFI and ABVP Chaos: চুল ধরে টানাটানি থেকে চড়-চাপাটি, SFI ও ABVP-র মধ্যে সংঘর্ষ শিলিগুড়ি কলেজে
ABVP ও SFI-এর মধ্যে সংঘর্ষ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 8:10 PM
Share

শিলিগুড়ি (দার্জিলিং): প্রথমে চুল ধরে টান। তারপর মারামারি। এরপর একে অপরকে ঘুষি। শিলিগুড়ি দেখল এমনই ছবি। বুধবার শিলিগুড়ি কলেজে এবিভিপি (Abvp) ও এসএফআই ছাত্র (SFI) সংগঠনের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল। বুধবার কলেজ চত্বরে দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ।

এসএফআইয়ের অভিযোগ, তাদের সংগঠনের সদস্যদের উপর এবিভিপির কর্মীরা বাঁশ দিয়ে আঘাত করেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয় বলে জানা গিয়েছে।

ঘটনার পর দুই ছাত্র সংগঠনের তরফেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলা হয়। দফায় দফায় উত্তেজনার জেরে কলেজ চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ABVP-র এক ছাত্র বলেন, “আমাদের ছাত্রছাত্রীদের উপরে এসএফআই-এর কর্মীরা আক্রমণ করেছে। ওরা এই রকমই রাতের বেলা আক্রমণ করে চলেছে। সঙ্গে দেশ বিরোধী কার্যকলাপ করছে। ওরা ছাত্রশক্তি দেখে ভয় পেয়ে গেছে। তৃণমূলীরা এখন এসএফআই হচ্ছে। পরে সাধারণ পড়ুয়ারা যোগ্য জবাব দেয়।” তবে, এসএফআই-এর কেউ এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।

এখানে উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায়-জায়গায় SFI ও ABVP-র মধ্যে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। বিভিন্ন জায়গায় মারধরের ঘটনাও ঘটেছে বলে খবর।

Follow Us