Election Commission: বুথে বুথে তৈরি হচ্ছে ওয়েবকাস্টিং, কড়া পদক্ষেপ কমিশনের

Election Commission: এবার বুথে বুথে ওয়েবকাস্টিং পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তিনি জানান, শহরের বার ও পাবে নজরদারি শুরু করেছে পুলিশ। কমিশন এক গুচ্ছ নির্দেশ দিয়েছে। তা মেনেই পদক্ষেপ করছে পুলিশ। আরও ৫ কোম্পানী বাহিনী আসবে বলেও জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, বাহিনী পর্যাপ্ত সংখ্যায় থাকবে। দফায় দফায় পুলিশ বৈঠক করছে।

Election Commission: বুথে বুথে তৈরি হচ্ছে ওয়েবকাস্টিং, কড়া পদক্ষেপ কমিশনের
প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 22, 2026 | 7:40 PM

শিলিগুড়ি:  বুথে পাঁচ মিনিট ক্যামেরা বন্ধ থাকলে রিপোল হতে পারে বলে জানিয়েছে কমিশন। সেই মর্মেই এবার বুথে বুথে ওয়েবকাস্টিং পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তিনি জানান, শহরের বার ও পাবে নজরদারি শুরু করেছে পুলিশ। কমিশন এক গুচ্ছ নির্দেশ দিয়েছে। তা মেনেই পদক্ষেপ করছে পুলিশ। আরও ৫ কোম্পানী বাহিনী আসবে বলেও জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, বাহিনী পর্যাপ্ত সংখ্যায় থাকবে। দফায় দফায় পুলিশ বৈঠক করছে।

ভোটে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে CEO দফতরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বৈঠক হয়। বাহিনী নিয়ে জয়েন্ট ফোর্স ডেপ্লয়মেন্ট কমিটির বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার বিকেলে ই বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।চূড়ান্ত তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ হবে এই লিস্ট।জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট।শেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা।শুক্রবার পর্যন্ত ২৭,৩০০০০ নিষ্পত্তি হয়েছে।বাদের তালিকায় ১০লক্ষ।শুক্রবার পর্যন্তই ৪০,০০০০ বুথের সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে কমিশনের।

Follow Us