AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajdhani Exprees: এনজেপির কাছে রাজধানী-মালগাড়ি এক লাইনে, রেল জানাল কী ঘটেছে…

CBI: এই ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক। সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখানে সংশয়ের কিছুই নেই, দাবি রেলের। যতক্ষণ না মাল গাড়িটি ওই লাইন থেকে বেরোবে ততক্ষণ রাজধানী বেরোতে পারবে না।

Rajdhani Exprees: এনজেপির কাছে রাজধানী-মালগাড়ি এক লাইনে, রেল জানাল কী ঘটেছে...
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 5:51 PM
Share

শিলিগুড়ি: রাজধানী এক্সপ্রেস আর মালগাড়ি এক লাইনে। হঠাৎই এই খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়ায়। গত কয়েকদিনে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। সেই আবহে এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায়। তবে বিষয়টি তেমন নয় বলেই দাবি রেলের। এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে সোমবারের ঘটনা। দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ও একটি মালগাড়ি এক লাইনে ছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এই ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক। সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখানে সংশয়ের কিছুই নেই, দাবি রেলের। যতক্ষণ না মাল গাড়িটি ওই লাইন থেকে বেরোবে ততক্ষণ রাজধানী বেরোতে পারবে না। কিছুদিন আগে বর্ধমানে এই ধরনের ঘটনায় সংশয় তৈরি হয়েছিল। এটা সেই ধরনেরই ঘটনা।

সিপিআরও (কাটিহার ডিভিশন) কে কে শর্মা জানান, অটোমেটিক সিগনাল ব্যবস্থা অনুযায়ী দু’টি ট্রেন একই লাইনে এক কিলোমিটার ব্যবধানে থাকে। এনজেপির কাছেও তাই হয়েছে। মালগাড়ির ইঞ্জিন বিকল হয়। লাইনে দাঁড়িয়ে ছিল। পিছনে ছিল রাজধানী এক্সপ্রেস। তাকেও এক কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর অন্য ইঞ্জিন এনে মালগাড়ি সরিয়ে নিয়ে গেলে তারপর রাজধানী এক্সপ্রেস ও চলে যায়। কোনও দুর্ঘটনা হয়নি।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?