AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম

Birbhum: ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। আজ থেকেই এই পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।

Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম
তারাপীঠ মন্দির Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 06, 2026 | 3:54 PM
Share

তারাপীঠ: বড় পরিবর্তন তারাপীঠ মন্দিরের (Tarapith Mandir) নিয়মে। রবিবার থেকেই চালু হয়ে গেল সেই নিয়ম। এবার থেকে আর মিলবে না কাগুজে কুপন। তার পরিবর্তে ডিজিটাল টিকিট পাওয়া যাবে। অর্থাৎ মা তারার দর্শনে তারাপীঠ মন্দিরে আজ থেকেই চালু হল ডিজিটাল ভিআইপি কুপন (VIP) ব্যবস্থা। কৌশিকি অমাবস্যায় ভক্তদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

এতদিন তারার দর্শনের জন্য ভিআইপি লাইন দিতে হত। তাতে ৫০০ টাকার কাগুজে কুপন সংগ্রহ করতে হত। এবার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা পাবেন ভক্তরা।

আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পর এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইন ভিআইপি টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে টাইম স্লট বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। আজ থেকেই এই পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।

এক সেবাইত বলেন, “সকলের স্বার্থ যাতে বজায় থাকে সেই কারণে চালু হল। এটা চালু হলে তীর্থ যাত্রীদের সুবিধা। আর কৌশিকী অমাবশ্যায় একটা ফ্রি লাইন থাকবে। আর একটা লাইন থাকবে টাকা দেওয়ার। কোনও সেবাইত, মন্ত্রী আমলা কেউই ওইদিন গর্ভগৃহে ঢুকতে পারবেন না।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা