AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deganga Murder : জমি নিয়ে ঝামেলা, বাঁশ দিয়ে দাদাকে পিটিয়ে ‘খুন’ ভাই-ভাইপোর

Deganga Murder : জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে দেগঙ্গায় বিদ্যাধরী নদীর ধারে ঘাস কাটতে গিয়েছিলেন নিমাই প্রামাণিক । সেখানেই ফের দাদা শৈলেনের সঙ্গে নিমাইয়ের গন্ডগোল হয়। দুজনের মধ্যে মারপিটও হয়। সাময়িকভাবে তা মিটে যায়। শৈলেন বাড়ি ফিরে যান। তারপর ছেলে গোবিন্দকে ডেকে নিয়ে যান বিদ্যাধরী নদীর ধারে। 

Deganga Murder : জমি নিয়ে ঝামেলা, বাঁশ দিয়ে দাদাকে পিটিয়ে 'খুন' ভাই-ভাইপোর
গণপিটুনির শিকার অভিযুক্ত ভাইপোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 7:36 PM
Share

উত্তর ২৪ পরগনা: পারিবারিক বিবাদের জের । ভাইকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল দাদা ও ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক(৫১)। জানা গিয়েছে, নদীর ধারে ঘাস কাটতে গিয়েছিলেন নিমাই। অভিযোগ, সেইসময়ই তাঁর উপর বাঁশ, লাঠি নিয়ে হামলা চালান দাদা ও ভাইপো । ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন শৈলেন প্রামাণিক (দাদা) ও গোবিন্দ প্রামাণিক (ভাইপো)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে পুলিশের গ্রেফতারির আগে গণপিটুনির শিকার হন অভিযুক্ত ভাইপো।

নিমাই ও শৈলেনের বাড়ি দত্তপুকুর থানার পানশিলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নিমাই ও শৈলেনের বিবাদ। বাবা বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করেননি। সেই সম্পত্তি নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মাঝেমধ্যে ঝামেলা হাতাহাতিতেও পৌঁছে যেত।

একাধিকবার স্থানীয় নেতৃত্ব বসে দু’জনের ঝামেলা মেটানোর চেষ্টাও করেন। কিন্তু কাজ হয়নি। জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে দেগঙ্গায় বিদ্যাধরী নদীর ধারে ঘাস কাটতে গিয়েছিলেন নিমাই প্রামাণিক । সেখানেই ফের দাদা শৈলেনের সঙ্গে নিমাইয়ের গন্ডগোল হয়। দুজনের মধ্যে মারপিটও হয়। সাময়িকভাবে তা মিটে যায়। শৈলেন বাড়ি ফিরে যান। তারপর ছেলে গোবিন্দকে ডেকে নিয়ে যান বিদ্যাধরী নদীর ধারে।

অভিযোগ, তারপরই হঠাৎ নিমাইয়ের উপর বাঁশ নিয়ে হামলা চালানো হয়। মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন নিমাই। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় অভিযুক্ত শৈলেন প্রামাণিককে প্রথমে গ্ৰেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। অন্যদিকে, ভাইপো গোবিন্দ প্রামাণিক পালিয়ে বাড়িতে শৌচালয়ে লুকিয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে বাথরুম থেকে টেনে রাস্তায় বের করেন। তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তদের ফাঁসি চাইছেন স্থানীয় বাসিন্দারা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ