AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum Election Results 2026 LIVE: পরাজিত তৃণমূলের ব্রাত্য

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: দমদম বিধানসভা কেন্দ্রের যাত্রা শুরু হয় ১৯৫১ সালে। শুরুর দিকে এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেসের দখলে থাকলেও ষাটের দশকের শেষভাগ থেকে এটি বামপন্থীদের দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। বিশেষ করে সিপিআই(এম)-এর প্রখ্যাত নেতারা দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন।

Dumdum Election Results 2026 LIVE: পরাজিত তৃণমূলের ব্রাত্য
দমদমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 11:48 PM
Share


দমদম বিধানসভা বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গড় বললে খুব একটা ভুল হবে না। এই কেন্দ্র থেকে তিনি তিন বার জিতেছেন। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভাটি পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।

এই মুহূর্তে জানুন ফল…

দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সির কাছে হারলেন তৃণমূল কংগ্রেসের ব্রাত্য বসু।

 

 

*ঐতিহাসিক প্রেক্ষাপট*
দমদম বিধানসভা কেন্দ্রের যাত্রা শুরু হয় ১৯৫১ সালে। শুরুর দিকে এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেসের দখলে থাকলেও ষাটের দশকের শেষভাগ থেকে এটি বামপন্থীদের দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। বিশেষ করে সিপিআই(এম)-এর প্রখ্যাত নেতারা দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত শান্তিময় ঘটক এবং শঙ্কর সেনের মতো নেতারা এই আসনে বামফ্রন্টের আধিপত্য বজায় রেখেছিলেন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের অরুণাভ ঘোষ প্রথমবার এই দুর্গে ফাটল ধরান। তবে ২০০৬ সালে পুনরায় বামফ্রন্ট জয়ী হয়। ২০১১ সাল থেকে প্রখ্যাত শিক্ষাবিদ ও নাট্যকার ব্রাত্য বসু এই কেন্দ্রের বিধায়ক হিসেবে একটানা কাজ করে আসছেন।

*ভৌগোলিক চিত্র*
দমদম বিধানসভা কেন্দ্রটি মূলত দমদম পৌরসভা এবং দক্ষিণ দমদম পৌরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানে শিক্ষিত মধ্যবিত্ত ভোটারের সংখ্যা বেশি, যা নির্বাচনের ফলাফলে বিশেষ প্রভাব ফেলে।

*২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী*

*তৃণমূল কংগ্রেস:* বিদায়ী বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু

**বিজেপি: অরিজিৎ বক্সী

**বাম জোট:ময়ূখ বিশ্বাস

** কংগ্রেস : সুস্মিতা বিশ্বাস

Follow Us