Hooghly: দোকান খুলতে যাচ্ছিলেন, দু’ভাগ হয়ে গেল মুখ! কীভাবে?

Hooghly: রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মুখে ১৫ টি সেলাই করা হয়। তবুও রক্ত বন্ধ হয়নি সেখানেও। খবর পেয়ে যান পরিবারের সদস্যরাও।

Hooghly: দোকান খুলতে যাচ্ছিলেন, দুভাগ হয়ে গেল মুখ! কীভাবে?
আক্রান্ত ব্যক্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2026 | 3:08 PM

 হুগলি: অনান্য দিনের মতো তিনি দোকান খুলতে গিয়েছিলেন। ফালা ফালা হলে গেল মুখ! চিনা মাঞ্জা সুতোয় মুখ দু’ভাগ! মুখে ১৫ টা সেলাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। সোমবার বিকালে দোকান খুলতে যাচ্ছিলেন শ্রীরামপুরের পশ্চিমপাড়ের বাসিন্দা বছর পঁয়ষট্টির নিতাই পোদ্দার। হঠাৎই শ্রীরামপুর রেল ওভার ব্রিজে তাঁর মুখের সঙ্গে জড়িয়ে যায় চায়না সুতো। গাড়ির গতি কমিয়ে দিলেও রেহাই পাননি।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মুখে ১৫ টি সেলাই করা হয়। তবুও রক্ত বন্ধ হয়নি সেখানেও। খবর পেয়ে যান পরিবারের সদস্যরাও। সেখান থেকে তাঁকে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ICCU তে ভর্তি রয়েছেন নিতাই। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বৃদ্ধের পরিবারের এক সদস্য বলেন, ” অনেক তো আইন, পুলিশ প্রশাসনের তৎপরতা সব হল। কিন্তু এই সুতো বন্ধ হচ্ছে কোথায়! অবিলম্বে এই সুতো বন্ধ হওয়া দরকার। এই ঘটনা তা মেনে নেওয়া যায় না।”

পুলিশ প্রশাসন থেকে বারবার বলা সত্ত্বেও চিনা সুতোর বিক্রি বা ঘুড়ি ওড়ানো কমেনি।শ্রীরামপুর রেল ওভার ব্রিজে এর আগেও কয়েকবার একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তার পরেও এই ধরনের ঘটনা ঘটছে। প্রসঙ্গত চিনা মাঞ্জা নাম হলেও আদতে এই সুতো চিনে তৈরি হয় না। চিন থেকে আমদানিও হয় না। কাচের গুঁড়োর পরতে মাখানো এই ঘুড়ির সুতো বানানো হয় ভারতেই। ২০১৭ সালে এই সুতোকে নিষিদ্ধ ঘোষণা করে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল।

Follow Us