Uttarpara: রাস্তা দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে মিষ্টি দোকানে দেখেই ব্যক্তি যা করল…, ছি ছি পড়ে গেল উত্তরপাড়ায়

Uttarpara: ওই দোকানের সিসিটিভিতে দেখা যায়, সেইসময় দোকানে সামনে দিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। নাবালিকাকে দেখে হঠাৎ দোকানে ঢুকে পড়ে। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে স্পর্শ করতে থাকে। জোর করে নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে।

Uttarpara: রাস্তা দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে মিষ্টি দোকানে দেখেই ব্যক্তি যা করল..., ছি ছি পড়ে গেল উত্তরপাড়ায়
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি, তৃণমূলImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 24, 2025 | 10:38 PM

উত্তরপাড়া: রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ পাশের মিষ্টির দোকানে নজর পড়ল। এক নাবালিকা দাঁড়িয়ে। তারপরই পিছন ফিরে সেই মিষ্টি দোকানে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়ে ওই মিষ্টি দোকানের সিসিটিভি-তে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর নয়ের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন এক বৃদ্ধা। ওই দোকানের সিসিটিভিতে দেখা যায়, সেইসময় দোকানে সামনে দিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। নাবালিকাকে দেখে হঠাৎ দোকানে ঢুকে পড়ে। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে স্পর্শ করতে থাকে। জোর করে নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে।
মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনাই ধরা পড়ে।

উত্তরপাড়ার এক বাসিন্দা সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তাঁর ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেন। তাঁর অভিযোগ, “এই ধরনের ঘটনা বাড়ছে। আইন আছে। পুলিশ আছে। তাও এক ধরনের মানুষ এই ধরনের অপরাধ করে চলেছে। উত্তরপাড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। আমরা চাই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। দোষীর শাস্তি হোক।”

উত্তরপাড়ার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, দোষী যাতে কঠোরতম শাস্তি পায়, তা নিশ্চিত করা উচিত প্রশাসনের। না হলে এগুলো বেড়েই চলবে।

নাবালিকাকে দেখেই মিষ্টি দোকানে ঢুকে পড়ে ওই ব্যক্তি

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “যে ব্যক্তি এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১২ অগস্টের। শুক্রবার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। নাবালিকা তার পরিবারকে জানিয়েছে, ওই মিষ্টি দোকান থেকে অন্য দোকানে গেলে সেখানে ওই ব্যক্তি গিয়েছিল। সেখানেও তার শরীরে হাত দিয়েছিল।

Follow Us