AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: সকাল হলেই কখনও বিজেপি, কখনও সিপিএম নেতার বাড়িতে ছুটছেন এমএলএ, প্রার্থী ঘোষণার আগে হল কী!

রবিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিলে, এক-দু'দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে তৃণমূল। সেখানে অসিত মজুমদারের নাম থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তার আগে নিজেকে প্রাসঙ্গিক রাখতে বিধায়ক এভাবে বিরোধী দলের নেতাদের বাড়িতে যাতায়াত করছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Hooghly: সকাল হলেই কখনও বিজেপি, কখনও সিপিএম নেতার বাড়িতে ছুটছেন এমএলএ, প্রার্থী ঘোষণার আগে হল কী!
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 2:56 PM
Share

চুঁচুড়া: সকাল হলেই বিরোধী দলের নেতাদের বাড়ি ছুটছেন তৃণমূল বিধায়ক। জল্পনা বাড়ছে চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে। প্রশ্ন উঠেছে, প্রার্থী ঘোষণার আগে হল কী?

গত কয়েকদিন ধরে সকাল হলেই বিরোধী দলের নেতাদের বাড়িতে যাচ্ছেন তিনি। কখনও অসুস্থ পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন, আবার কখনও সিপিএম নেতার ক্যান্সার হয়েছে শুনেই তাঁর বাড়িতে ছুটছেন।

রবিবার সকালে চুঁচুড়া শ্যামবাবুর ঘাট এলাকায় প্রাক্তন কাউন্সিলর তথা ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর রায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। কথাও হয় বেশ কিছুক্ষণ। পাশে থাকার আশ্বাসও দিয়ে এসেছেন বিধায়ক।

ফরওয়ার্ড ব্লক নেতা জানিয়েছেন তৃণমূল বিধায়ক এর আগেও এলাকার সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। প্রবীর রায় বলেন, “আমরা বিরোধী দল করলেও ওঁর মধ্যে মানবিকতা আছে। এটাই হওয়া উচিত। রাজনৈতিক মতাদর্শের তফাৎ থাকতে পারে। তবে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত।” বিধায়ক বলছেন, “এটা সৌজন্য। অসুস্থতার খবর পেয়ে আমি দেখা করতে এসেছিলাম।”

রবিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিলে, এক-দু’দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে তৃণমূল। সেখানে অসিত মজুমদারের নাম থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তার আগে নিজেকে প্রাসঙ্গিক রাখতে বিধায়ক এভাবে বিরোধী দলের নেতাদের বাড়িতে যাতায়াত করছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Follow Us
Live : জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
Live : জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?