Asit Majumdar: ‘আমার অসমাপ্ত কাজ দেবাংশু শেষ করবে’, রচনাকে কটূক্তির পরের দিনই দেবাংশুকে বুকে জড়ালেন অসিত

দল টিকিট না দেওয়ায় অভিমান হয়েছিল চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদারের। তাঁর টিকিট না পাওয়ার জন্য সাংসদ রচনাকে গতকাল দায়ী করে বলেছিলেন,"দিদির কান ভরে আমার টিকিট কেটে দিয়েছে রচনা। দলের সর্বনাশ করেছেন।" মূলত, রচনা শনিবার দেবাংশুকে নিয়ে প্রচার করেছিলেন। সেই মিছিলে ডাক পাননি অসিত। এরপর ক্ষোভে ফেটে পড়েন তিনি। রবিবার একেবারে সাংবাদিকদের ডেকে রচনার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। শুধু ক্ষোভ বলা ভুল, কটূক্তি করতে শুরু করেন। অভিযোগ করে বলেন যে, সাংসদ নাকি তোলাবাজি করেন। এমনকী এও জানান যে, দেবাংশুর প্রচারে তিনি রচনার থেকেও বেশি লোক আনবেন।

Asit Majumdar: আমার অসমাপ্ত কাজ দেবাংশু শেষ করবে, রচনাকে কটূক্তির পরের দিনই দেবাংশুকে বুকে জড়ালেন অসিত
অসিত মজুমদার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2026 | 10:43 PM

হুগলি: এক-এক করে দিন কমছে, নির্বাচন ততই এগিয়ে আসছে। আর ভোট যত এগোচ্ছে টিকিট না পাওয়া বিদায়ী তৃণমূল বিধায়ককে দেখা যাচ্ছে এক-এক রকম মেজাজে। রবিবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অসিত। বলেছিলেন, দেবাংশু যদি হারে তাহলে দায়ী থাকবেন রচনা। এরপর সোমবার দেবানন্দপুরে তৃণমূল প্রার্থী দেবাংশুকে নিয়ে আলাদা সভা করলেন অসিত মজুমদার। তৃণমূল প্রার্থীকে বুকে জড়িয়ে বললেন, “আমার অসমাপ্ত কাজ দেবাংশু শেষ করবে।”

দল টিকিট না দেওয়ায় অভিমান হয়েছিল চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদারের। তাঁর টিকিট না পাওয়ার জন্য সাংসদ রচনাকে গতকাল দায়ী করে বলেছিলেন,”দিদির কান ভরে আমার টিকিট কেটে দিয়েছে রচনা। দলের সর্বনাশ করেছেন।” মূলত, রচনা শনিবার দেবাংশুকে নিয়ে প্রচার করেছিলেন। সেই মিছিলে ডাক পাননি অসিত। এরপর ক্ষোভে ফেটে পড়েন তিনি। রবিবার একেবারে সাংবাদিকদের ডেকে রচনার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। শুধু ক্ষোভ বলা ভুল, কটূক্তি করতে শুরু করেন। অভিযোগ করে বলেন যে, সাংসদ নাকি তোলাবাজি করেন। এমনকী এও জানান যে, দেবাংশুর প্রচারে তিনি রচনার থেকেও বেশি লোক আনবেন।

এরপর আজ সভা করেন দেবানন্দপুরে। সেখান থেকে তিনি বলেন, “অনেক কাজ করেছি পনেরো বছরে। দেবাংশুর মত তরতাজা তরুণকে জেতাতে পারলে যা বাকি কাজ আছে তা দেবাংশু সমাপ্ত করবে। ভয় পাবেন না আমি আপনাদের পাশে আছি।নতুন চুঁচুড়া গড়তে দেবাংশু এগিয়ে নিয়ে যাবে।তাই তাকে জয়ী করে বিধানসভায় শপথ বাক্য পাঠ করার সুযোগ করে দিন।”

 

 

Follow Us