AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Line: রেল লাইনের মাঝে বিরাট বড় ফাটল, বর্ধমান কর্ড লাইনে অল্পের জন্য রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন

Rail Line: খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাই ওই ফাটল দেখতে পেয়েছিলেন।

Rail Line: রেল লাইনের মাঝে বিরাট বড় ফাটল, বর্ধমান কর্ড লাইনে অল্পের জন্য রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 3:05 PM
Share

হুগলি: ফের বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। অল্পের জন্য রক্ষা পেল ট্রেন। আচমকা রেল লাইনের মাঝে দেখা দেয় বড় ফাটল। চোখে পড়ে যাওয়ায় দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। যাত্রী সহ বেশ কিছুক্ষণ লাইনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। হুগলির বেলমুড়ি স্টেশন রেলগেটের কাছে রেললাইনে ওই ফাটল দেখা যায় শুক্রবার সকালে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের কাছে ফাটলের খবর পেয়েই ছুটে যান রেলকর্মীরা। তড়িঘড়ি লাইন মেরামত করার কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকে ১২৫০৯ আপ এসএমভিটি(ব্যাঙ্গালোর) গুয়াহাটি এক্সপ্রেস। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে হাওড়া এসে গুয়াহাটির দিকে ফিরে যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি।

লাইনে বড়সড় ফাটল দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন রেলের গেটম্যানকে। গেটম্যানই সিগনাল ‘রেড’ করে ট্রেন দাঁড় করিয়ে দেয় ট্রেনটিকে। তৎপরতার সঙ্গে লাইন মেরামতের কাজ করে পুনরায় ট্রেন চালু করা হয়েছে।

কেন এমনটা হল? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানাচ্ছেন, তাপমাত্রার তারতম্যের জন্য এভাবে লাইনে ফাটল দেখা দেয়। বেলমুড়িতে ৪০ নম্বর গেটের কাছে ওই ফাটল চোখে পড়ে। সঙ্গে সঙ্গে মেরামত করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিকও হয়ে গিয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়