Hooghly: মাটির তলা থেকে বেরিয়ে এলেন খোদ নারায়ণ, স্বচক্ষে দেখে গায়ে কাঁটা দিচ্ছে সকলের, শনির দুপুরে তুমুল হইচই হুগলিতে

Hooghly: ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে। সেখানেই একটি পুকুর খনন করা চলছিল গত কয়েক দিন ধরে। শনিবার সকালেও জেসিবি নামিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে পড়ে মূর্তিটি। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন।

Hooghly: মাটির তলা থেকে বেরিয়ে এলেন খোদ নারায়ণ, স্বচক্ষে দেখে গায়ে কাঁটা দিচ্ছে সকলের, শনির দুপুরে তুমুল হইচই হুগলিতে
নারায়ণ মূর্তি উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 28, 2026 | 5:25 PM

পাণ্ডুয়া: হুগলির পাণ্ডুয়াতে চলছিল পুকুর খনন। গরমের আগে গ্রামে মাঝে মধ্যেই এই ধরনের পুকুর খনন চলতে থাকে। তবে এবার ঘটল অন্য ঘটনা। পুকুর খুঁড়তে গিয়ে হইহই পড়ে গেল পাণ্ডুয়ায়। কারণ, সেখান থেকে উদ্ধার হল বিষ্ণু মূর্তি। প্রাথমিকভাবে অনুমান এই মূর্তিটি কষ্টি পাথরের অষ্টম অথবা দ্বাদশ শতাব্দীর হতে পারে।

ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে। সেখানেই একটি পুকুর খনন করা চলছিল গত কয়েক দিন ধরে। শনিবার সকালেও জেসিবি নামিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে পড়ে মূর্তিটি। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন। মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়। প্রায় পাঁচ ফুট উচ্চতার কালো রংয়ের কষ্টিপাথরের বলেই মনে করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা মূর্তিটিকে পুজো দেয়। বিষয়টি প্রশাসনের কানেও গেছে।

এই প্রাচীন মূর্তি কোথা থেকে এল?

স্থানীয় গ্রামবাসীরা জানছেন, এক সময় পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল।সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেব-দেবীদের উপাসনার জায়গা।
কোন মন্দিরে এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ছিল তা মটির তলায় চাপা পড়ে যায়।
সেই মূর্তি পুকুর খনন করতে গিয়ে আজ উঠে আসে।