AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh: মোদীর ছবি রাখতে গিয়ে মমতা-অভিষেকের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তপ্ত আরামবাগ

Arambagh: অভিযোগ সামনে আসতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। তপ্ত হয়ে ওঠে আরামবাগ শহরের পল্লীশ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Arambagh: মোদীর ছবি রাখতে গিয়ে মমতা-অভিষেকের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তপ্ত আরামবাগ
উত্তেজনা এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 3:01 PM
Share

আরামবাগ: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে এবার লোকসভা নির্বাচনের আগে দলের পালে হাওয়া তুলতে চাইছে বঙ্গ বিজেপি। শুক্রবার আরামবাগ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে রাজভবনে থেকে পরের দিন কৃষ্ণনগরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে মোদীর আগমণকে কেন্দ্র করে এখন থেকেই সাজসাজ রব আরামবাগে বিজেপির অন্দরে। গোটা এলাকাকে বিজেপির পতাকায়, ফেস্টুনে মুড়ে ফেলা হচ্ছে। তারমধ্যে তৃণমূলের পতাকা,ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে জোর শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।

অভিযোগ সামনে আসতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। তপ্ত হয়ে ওঠে আরামবাগ শহরের পল্লীশ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। তৃণমূল বিজেপির দিকে আঙুল তুললেও বিজেপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। উল্টে তৃণমূল দলটাই অসভ্যের বলে কটাক্ষ করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। 

যদিও পাল্টা পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। বলছেন, বিজেপির ছেলেরা আমাদের ফেস্টুন, কাটআউট সব ফেলে দিচ্ছে। মোদী আসছে বলে মমতা-অভিষেকের কাটআউট ফেলে দেওয়া হচ্ছে। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমাদের ছেলেদের সঙ্গে ওদের ছেলেদের তুমুল সংঘর্ষ হতে পারত। প্রশাসনকে বলেছি। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের ছেলেদের সামাল দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপিকে জনগণ যোগ্য জবাব দেবে। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলছেন, মমতা যখন এখানে এসেছিলেন তখন আমরা সভ্যতা দেখিয়েছিলাম। আমরা কোনও পতাকা লাগায়নি। কিন্তু, ওদের পতাকা দেখবেন এখনও ঝুলছে। আসলে অসভ্যের দল এটা। 

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা