Mithun Chakraborty: ‘মারব এখানে…’,কমিশনের চাপে ‘লাশ’ বললেন না, অন্য কথা বলে দিলেন মিঠুন
Mithun Chakraborty: প্রসঙ্গত, মিঠুনের এই ডায়লগ নিয়ে কম বিতর্ক হয়নি। এক সময় তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগও। তাই আরও সতর্ক অভিনেতা। আজকের সভা থেকে তাঁকে বলতে শোনা গেল, "মারব এখানে,আর পিঁপড়ে কামড়াবে এখানে ওখানে সেখানে।" তবে এই ডায়লগেও মাতলেন দর্শকরা।

আরামবাগ: ভোটের প্রচারে রাজ্যে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আপাতত প্রার্থীদের প্রচারে বিভিন্ন জায়গায় সভা করছেন তিনি। রবিবার তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করেছিলেন। আর সোমবার আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে প্রচারে আসেন তিনি। তবে কার্যত নির্বাচন কমিশনের চাপে নিজের জনপ্রিয় সিনেমার ডায়লগ ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ঘুরিয়ে বলেন তিনি।
প্রসঙ্গত, মিঠুনের এই ডায়লগ নিয়ে কম বিতর্ক হয়নি। এক সময় তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগও। তাই আরও সতর্ক অভিনেতা। আজকের সভা থেকে তাঁকে বলতে শোনা গেল, “মারব এখানে,আর পিঁপড়ে কামড়াবে এখানে ওখানে সেখানে।” তবে এই ডায়লগেও মাতলেন দর্শকরা।
আজ সকালে গোঘাটে রোড শো ও বিকালে খানাকুলে জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। জনপ্রিয় এই অভিনেতাকে দেখতে প্রায় সর্বত্রই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন খানাকুলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন,”বিজেপি যাকে-তাকে প্রার্থী করে না। একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। এটা তো দুর্নীতিগ্রস্ত দল না। এরা গরুচুরি করে না, রেশন, বিদ্যা কিছুই চুরি করে না।”এরপর তাঁর সংযোজন, “আমাদের বিরোধী দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলেন। ওদের মিথ্যা লগ্নে জন্ম।”
