Hooghly: এবার নীল ড্রাম আতঙ্ক হুগলিতে, নজর পড়তেই শিউরে উঠলেন সকলে

Dead body recovered in Hooghly: রাস্তার পাশে ঝোপের কাছে বস্তা জড়ানো অবস্থায় নীল ড্রামটিকে দেখতে পান পথচলতি মানুষজন। কাছেই রয়েছে শ্বেতপুর পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে ফাঁড়ি থেকে পুলিশ আসে। বস্তার বাঁধন খুলতেই শিউরে ওঠেন সবাই।

Hooghly: এবার নীল ড্রাম আতঙ্ক হুগলিতে, নজর পড়তেই শিউরে উঠলেন সকলে
নীল ড্রাম থেকে উদ্ধার হয় যুবকের গলা কাটা দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 25, 2026 | 12:14 PM

ভদ্রেশ্বর: উত্তর প্রদেশের মেরঠের আতঙ্ক এবার হুগলির ভদ্রেশ্বরে। ঠিক বছর খানেক আগে মেরঠে এক যুবককে খুনের পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দিয়েছিলেন স্ত্রী ও তাঁর প্রেমিক। দেশজুড়ে শোরগোল পড়েছিল সেই ঘটনায়। এবার ভদ্রেশ্বরে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হল। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে যুবককে নীল ড্রামে ভরে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছে খুনিরা।

বুধবার সকালে ভদ্রেশ্বর থানার শ্বেতপুরের কাছে দিল্লি রোডের পাশে নীল ড্রামটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশে ঝোপের কাছে বস্তা জড়ানো অবস্থায় নীল ড্রামটিকে দেখতে পান পথচলতি মানুষজন। কাছেই রয়েছে শ্বেতপুর পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে বস্তার বাঁধন খুলে ড্রামের ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। গলা কাটা যুবকের দেহ ঝলসানো অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

চন্দননগর পুলিশ আধিকারিকরা ও ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে যান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ড্রামে ভরে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে ভদ্রশ্বরে। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনায় মেরঠের সেই নৃশংস ঘটনার কথা তুলে ধরছেন অনেকে। ২০২৫ সালের ৪ মার্চ মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লের বিরুদ্ধে। খুনের পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়েছিল দেশে। ভদ্রেশ্বরে এই ঘটনার পিছনেও বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

Follow Us