TMC Candidate Debangshu Bhattacharya: ‘ব্যাজ-উত্তরীয় পরে নেতা হওয়ার জন্য দল করার দরকার নেই’,ক্ষুব্ধ দেবাংশু

সঙ্গে-সঙ্গে মহিলার নম্বর নিয়ে বলেন, "আমি যোগাযোগ করব।" তৃণমূল কর্মীর স্ত্রীকে বলেন, "আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারি আর কী বলব।" মহিলা কাঁদতে কাঁদতে বলেন, "আর্শীবাদ করি ভাল থাকো, ভাল হোক।"

TMC Candidate Debangshu Bhattacharya: ব্যাজ-উত্তরীয় পরে নেতা হওয়ার জন্য দল করার দরকার নেই,ক্ষুব্ধ দেবাংশু
দেবাংশু ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 21, 2026 | 8:40 PM

চুঁচুড়া: মারা গেলেও দলীয় কর্মীর খোঁজ নেয় না স্থানীয় নেতা। নেতৃত্ব শুনে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ভাইরাল হল সেই ভিডিয়ো।

চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারে যান হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর লাইন ধারে। সেখানে ভাঙাচোরা টালির চাল কিছুটা পলিথিন দেওয়া একটি বাড়িতে ভোট চাইতে যান। সেই বাড়ি প্রয়াত তৃণমূল কর্মী লঙ্কেশ্বর সরকার। তাঁর স্ত্রী ইলা সরকার ছিলেন সে সময় বাড়িতে। তৃণমূল প্রার্থীকে দেখে স্বামীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মহিলা।

তার দুঃখের কথা শুনে দেবাংশু কর্মীদের বলেন, “ছেড়ে দিন। এই জন্যই এই অবস্থা। সামান্য বুথের সভাপতি আসেননি, এই বুথের লোক কই? কী পার্টি করছেন? কী করতে করছেন? ছেড়ে দিন। দরকার হলে ফাঁকা থাকবে বুথ। সারা জীবন পার্টি করেছে স্ট্রোক হওয়ার পর  ১৫ বছর দল করেছে। একমাস আগে মৃত্যু হয় তার। সে মারা যাওয়ার পর কেউ একজন এলো না। শুধু বুকে একটা ব্যাজ আর উত্তরীয় পরে নেতা হওয়ার জন্য দল করার দরকার নেই।”

সঙ্গে-সঙ্গে মহিলার নম্বর নিয়ে বলেন, “আমি যোগাযোগ করব।” তৃণমূল কর্মীর স্ত্রীকে বলেন, “আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারি আর কী বলব।” মহিলা কাঁদতে কাঁদতে বলেন, “আর্শীবাদ করি ভাল থাকো, ভাল হোক।”

Follow Us