AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eggs demand in West Bengal: এই ডিম খেতে মিষ্টি, সঙ্গে আরও কত গুণ! ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানদার

Eggs in Sweet Shop: কলকাতা হোক অন্য জেলা, সর্বত্রই চলছে ডিম থেরাপি। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার বড় চমক রিষড়ার মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের দোকানে। সেখানেই পাওয়া যাচ্ছে এক নতুন ডিম। তবে এ ডিম খেতে কিন্তু মিষ্টি।

Eggs demand in West Bengal: এই ডিম খেতে মিষ্টি, সঙ্গে আরও কত গুণ! ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানদার
চর্চায় মিষ্টি ডিমImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 4:50 PM
Share

হুগলি: রাজ্যে পালাবদলের পরই রাতারাতি যেন একেবারে সেলিব্রেটির তকমা পেয়েছে ডিম। দুর্নীতি, বেনিয়ম-সহ একের পর এক অভিযোগে লাগাতার জেল যাত্রা চলছে তৃণমূলের নেতা, কাউন্সিলর, প্রাক্তন বিধায়কদের। আর দেখা মাত্রই ডিম হাতে চড়াও উত্তেজিত জনতা। কলকাতা হোক অন্য জেলা, সর্বত্রই চলছে ডিম থেরাপি। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার বড় চমক রিষড়ার মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের দোকানে। সেখানেই পাওয়া যাচ্ছে এক নতুন ডিম। তবে এ ডিম খেতে কিন্তু মিষ্টি। 

হাতে আর ক’টা দিন! তারপরেই জামাই ষষ্ঠী।  জামাই ষষ্ঠীর জন্য প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে ফেলু মোদকের দোকানে। জামাই ঠকানো জলভরা, জামাইষষ্ঠীর সন্দেশ তো আছেই কিন্তু এবার সব ছাপিয়ে যাচ্ছে হট আইটেম ডিম সন্দেশ। দেখতে এক্কেবারে ডিমের মতোই। ভিতরে আম আর ক্ষীর দিয়ে তৈরি রয়েছে হলুদ কুসুম। এক ঝলকে দেখার উপায় নেই এই ডিম আসল ডিম নাকি নকল। ডিমের ভরা বাজারে দোকানে এই বিশেষ সন্দেশের আমদানি হতেই তার চাহিদা যে একেবারে তুঙ্গে তা বলছেন বিক্রেতারাই। জমাই ষষ্ঠীর মরসুমে ক্রেতারাও হাতে মিষ্টি ডিম পেয়ে বেজায় খুশি। 

ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে বলছেন, কাকতালীয় ভাবে এখন ডিম চর্চায় থাকলেও ডিম সন্দেশের সঙ্গে রাজনীতির যোগ নেই। কাউকে ছুরে মারার জন্য এই ডিম অবশ্য কেউ যেন নষ্ট করবেন না। রাজনৈতিক মহলেও ডিম নিয়ে চলছে চর্চা। রিষড়ার বিজেপি নেতা মনোজ সিং বলেন, দোকানে তো ডিম পাওয়া যাচ্ছে না। এখানে সুন্দর নিরমিষ একটা মিষ্টি হয়েছে, খেতেও বেশ ভালো। 

Follow Us