AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Locket Chatterjee: ধনেখালিতে হনুমান পুজো লকেটের, বিজেপি সাংসদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের

Locket Chatterjee: ধনেখালি থেকেই লকেট বলেন, “এ রাজ্যের মানুষ রামকে চাইছেন। মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সামিল হতে চাইছেন রাজ্যের মানুষ। কিন্তু, এ রাজ্যের সরকার তাতে নানাভাবে বাধা দিচ্ছে।”

Locket Chatterjee: ধনেখালিতে হনুমান পুজো লকেটের, বিজেপি সাংসদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের
উত্তেজনা এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 4:52 PM
Share

ধনেখালি: ধনেখালিতে হনুমান পুজোয় যোগ দিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ফেরার পথেই একেবারে তুলকালাম কাণ্ড। লকেটের গাড়ি লক্ষ্য করে চোর, জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ধনেখালির সাহেব হাটতলায়। প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেজে উঠছে গোটা দেশ। অযোধ্যার উদ্দেশ্যেও বহু রাজ্য থেকে যাত্রা শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা। মন্দির উদ্বোধনের আগে এদিন ধনেখালির হাটতলা এলাকায় হনুমান পুজো করলেন লকেট। ফুল দিয়ে, বাতি জেলে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে লাড্ডুও বিতরণ করেন সাংসদ। যদিও তখনও জানা ছিল না তাঁর ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। 

ধনেখালি থেকেই লকেট বলেন, এ রাজ্যের মানুষ রামকে চাইছেন। মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সামিল হতে চাইছেন রাজ্যের মানুষ। কিন্তু, এ রাজ্যের সরকার তাতে নানাভাবে বাধা দিচ্ছে। এরপরই লাড্ডু বিতরণ করে গাড়ি নিয়ে ফেরার তোড়জোড় করছিলেন। যে জায়গায় তিনি পুজো দেন সেখান থেকে কয়েক মিটার দূরেই তৃণমূলের একটা পথসভার প্রস্তুতি চলছিল। সেই রাস্তা দিয়েই লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ফিরতি পথ ধরেছিল। তখনই সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। 

তাঁদের দাবি, একশো দিনের টাকা চুরি করেছে ওদের নেতারা তাই চোর স্লোগান তো হবেই। শুধু চোর চোর স্লোগান দিয়েই তাঁরা থেমে থাকেননি। মাইক নিয়ে জয় বাংলা স্লোগানও দিতে দেখা যায়। যদিও লকেটের গাড়ি সেখানে দাঁড়ায়নি। ঘটনায় তৃণমূল কর্মী মানিক নস্কর বলেন, এখানে পুজো করতে এসেছেন, সব ঠিক আছে। কিন্তু, এসে তো উল্টোপাল্টা কথা বললে হবে না।

Follow Us