AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Elections 2022: ‘জয় নিশ্চিত’ ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী

West Bengal Municipal Election: বৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। এইবছর ওই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন নির্মলেন্দু সাহা।

Municipal Elections 2022: 'জয় নিশ্চিত' ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী
নির্দল প্রার্থী (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 3:57 PM
Share

হুগলি: রাজ্যে চলছে দ্বিতীয় দফার পুরভোট (Municpal Election)। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই আশাবাদী জয়ের জন্য। তবে এদিন একটু বেশিই আত্মবিশ্বাসী হতে দেখা গেল বৈদ্যবাটির নির্দল প্রার্থীকে। ভোট হওয়ার চার ঘণ্টার মধ্যেই তিনি বুঝে গিয়েছেন তাঁর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই কারণে গলায় ফুলের মালা পরে বাইক নিয়ে এলাকা চষে বেড়ালেন তিনি।

বৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। এইবছর ওই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন নির্মলেন্দু সাহা। আজ শেওড়াফুলি নেতাজি স্কুলে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়ে। পরে নির্দল প্রার্থী নির্মলেন্দু সাহার দাবি, ভোটাররা ভোট দিয়ে বেরোনার সময় তাঁকে আশ্বস্ত করেছেন। তিনিই জিতেছেন। সেই বিশ্বাস থেকেই গলায় ফুলের মালা পরে ঘুরছেন তিনি। তিনি কোনও দলের প্রার্থী নন। রাজনৈতিক কোনও দলের তকমা ওনার পিছনে নেই। নির্দলী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। জয় লাভ করে মানুষের কাজ করতে চান। মানুষ মানে জনগণ। সেই জনগণের কথা মতোই তিনি মালা পরেছেন।

ওই নির্দল প্রার্থী বলেন, “জনগণ জয়ী হিসাবে আমায় মালা পরিয়েছে। আমি নিজে পরিনি। প্রত্যেকেই বলছে আমি জিতছি। ভোটের ফলাফলে জনগণ যা রায় দেবে তাই আমি মাথা পেতে নেব।’

এরপর তৃণমূলের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভাশিস জোয়ারদার বলেন, “আত্মবিশ্বাস থাকা ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকারক। আর এখানে তৃণমূল সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলই জয়লাভ করবে। নির্দল বা অন্য কোনও দল ধোপে টিকবে না।”

আরও পড়ুন: Municipal Elections 2022 Voting Live Updates: গাড়িতে ভাঙচুর, উত্তপ্ত কামারহাটি, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অর্জুন সিং

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘বেছে বেছে মারছে আমাদের’, পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষেপে লাল মদন

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে