AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF: ভাঙড়ে শওকতের বিরুদ্ধে নওশাদই, গড় ধরে রাখতে পারবেন বিদায়ী বিধায়ক?

West Bengal assembly election 2026: ভাঙড়ে তৃণমূল প্রার্থী করেছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে। আর এদিন ISF ঘোষণা করল, বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীই ভাঙড়ে প্রার্থী হচ্ছেন। গত পাঁচ বছরে পরস্পরকে লাগাতার নিশানা করেছেন নওশাদ ও শওকত। এবার তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

ISF: ভাঙড়ে শওকতের বিরুদ্ধে নওশাদই, গড় ধরে রাখতে পারবেন বিদায়ী বিধায়ক?
ভাঙড়ে ISF প্রার্থী নওশাদ সিদ্দিকী (বাঁদিকে), তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 1:55 PM
Share

হুগলি: জল্পনা ছিলই। শেষপর্যন্ত ভাঙড়ে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই প্রার্থী করল আইএসএফ। সোমবার ফুরফুরা শরিফে রাজ্য কমিটির অফিস থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে আইএসএফ। এদিন প্রথম দফায় ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, তৃণমূল থেকে আইএসএফ-এ যোগ দিয়ে ক্যানিং পূর্ব আসনে টিকিট পেলেন আরাবুল ইসলাম।

দিন তিনেক আগে আইএসএফ জানিয়েছিল, বিধানসভা নির্বাচনে তারা ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ২৯ আসনে বামেদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানে গিয়েছে। আর বাকি চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও সেই আসনগুলিতে তারাও প্রার্থী দেবে বলে ঘোষণা করে আইএসএফ।

এদিন ওই ৩৩টি আসনের মধ্যে ২৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। এদিন ফুরফুরা শরিফে আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ও কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক। ভাঙড়ে যে নওশাদ ফের প্রার্থী হবেন, তা কার্যত নিশ্চিত ছিল। এদিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল।

ভাঙড়ে তৃণমূল প্রার্থী করেছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে। গত ৫ বছরে শওকত ও নওশাদ পরস্পরকে লাগাতার নিশানা করেছেন। এবার পরস্পরের মুখোমুখি হচ্ছেন তাঁরা। তবে তালিকা ঘোষণার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানান নওশাদ। মমতাকে ভাঙড় থেকে প্রার্থী হওয়ার আহ্বান জানান।

এদিন আইএসএফের প্রার্থী তালিকায় আর একটি উল্লেখযোগ্য নাম আরাবুল ইসলাম। কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন ‘তাজা নেতা’ আরাবুল। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি। তৃণমূল ছেড়ে এবার আইএসএফের টিকিটে ক্যানিং পূর্বের প্রার্থী হলেন। আরাবুলের সঙ্গে শওকতের দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত। শওকত যে কেন্দ্র থেকে ভাঙড়ে আসছেন, সেই কেন্দ্রে এবার প্রার্থী হয়ে যাচ্ছেন আরাবুল। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?