AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi on Sandeshkhali: সন্দেশখালি-কাণ্ডে এবার মোদীর নিশানায় রাজ্য পুলিশ, কৃষ্ণনগরে কী বললেন মোদী

Narendra Modi on Sandeshkhali: শুক্রবার আরামবাগে গিয়ে মোদী বলেন, কেউ তো নিশ্চয় ছিল, যে অভিযুক্তকে বাঁচাচ্ছিল। আজ শনিবারে কৃষ্ণনগরের সভায় ফের সন্দেশখালি প্রসঙ্গে কথা বললেন মোদী। তিনি বলেন, আজ মা-মাটি-মানুষ তৃণমূলের শাসনে কাঁদছে। সন্দেশখালির মা-বোনেরা কাঁদছে।

Narendra Modi on Sandeshkhali: সন্দেশখালি-কাণ্ডে এবার মোদীর নিশানায় রাজ্য পুলিশ, কৃষ্ণনগরে কী বললেন মোদী
সন্দেশখালি নিয়ে আক্রমণ মোদীরImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 2:55 PM
Share

কৃষ্ণনগর: ২৪ ঘণ্টা আগে আরামবাগ থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে কার্যত তুলোধনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেতারা দুঃসাহসের সব সীমা পার করে ফেলেছে বলে আরামবাগের মঞ্চ থেকে সরব হয়েছিলেন তিনি। আর এবার মোদীর নিশানায় রাজ্য পুলিশ। দু দিন আগেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আর তারপরই কৃষ্ণনগরের জনসভা থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মোদী। নাম না করে মোদী এদিন বলেন, “এ রাজ্যের এমন অবস্থা হয়েছে যে পুলিশ নয়, অপরাধী এখানে ঠিক করে, সে আত্মসমর্পণ করবে কি না, গ্রেফতার হবে কি না।”

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তারপর থেকেই খোঁজ ছিল না শাহজাহানের। প্রায় দু মাস পর গত বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আদালতের নির্দেশে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন শাহজাহান। তাঁর গ্রেফতারি নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা। পুলিশই সুরক্ষা দিচ্ছিল, এমন প্রশ্নও তুলেছেন বিরোধীরা। এই নিয়ে শুক্রবারের সভা থেকেই প্রশ্ন তুলেছেন মোদী।

শুক্রবার আরামবাগে গিয়ে মোদী বলেন, কেউ তো নিশ্চয় ছিল, যে অভিযুক্তকে বাঁচাচ্ছিল। আজ শনিবারে কৃষ্ণনগরের সভায় ফের সন্দেশখালি প্রসঙ্গে কথা বললেন মোদী। তিনি বলেন, “আজ মা-মাটি-মানুষ তৃণমূলের শাসনে কাঁদছে। সন্দেশখালির মা-বোনেরা কাঁদছে। কিন্তু তৃণমূল তাঁদের কথা শুনছে না। এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কবে আত্মসমর্পণ করবে, কবে গ্রেফতার হবে।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার তো চাইছিল না অপরাধী গ্রেফতার হোক। কিন্তু বাংলার নারী শক্তি দুর্গা হয়ে লড়াই করেছে। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি কর্মীরা।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?