Chinsurah Station: ছিটকে পড়ল ব্যাগ, পড়ে থাকল চশমা, তাড়াহুড়ো করে রেললাইনে পার হতে গিয়ে ছিন্নভিন্ন হল দেহ
chinsurah: মঙ্গলবার দুপুরে ওই যাত্রী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার করছিলেন। তারপর তিনি যাচ্ছিলেন দু নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে অ্যানাউন্সমেন্ট চলছিল। সেই সময় এক নম্বর ডাউন লাইনে কবিগুরু এক্সপ্রেস ট্রেন পাস করছিল। তখনই ওই ব্যক্তি লাইনে নেমে আবার প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন। কিন্তু তা করতে গিয়ে ব্যর্থ হন।

চঁচুড়া: দ্রুত গতিতে লাইন পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় এক্সপ্রেস ট্রেন আচমকাই চলে আসে। লাফিয়ে প্ল্যাটফর্মে উঠতে যান। কিন্তু হয়নি। চোখের সামনেই সবটা শেষ। লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যাত্রীর। চুঁচুড়া স্টেশনে ঘটল মর্মান্তিক ঘটনা।
মঙ্গলবার দুপুরে ওই যাত্রী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার করছিলেন। তারপর তিনি যাচ্ছিলেন দু নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে অ্যানাউন্সমেন্ট চলছিল। সেই সময় এক নম্বর ডাউন লাইনে কবিগুরু এক্সপ্রেস ট্রেন পাস করছিল। তখনই ওই ব্যক্তি লাইনে নেমে আবার প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন। কিন্তু তা করতে গিয়ে ব্যর্থ হন।
ট্রেন এসে ধাক্কা দেয় তাঁর পিঠে। ব্যাগ ছিটকে পড়ে। চশমা জুতো রেল লাইনে ছিটকে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাঝ বয়সী ওই যাত্রীর। তাঁর ব্যাগ থেকে একটি লগবুক উদ্ধার হয়। সূত্রের খবর, মৃত ব্যক্তি দুর্গাপুরের একটি সংস্থায় কর্মরত। মাস তিনেক আগে কাজ করতেন ওই ব্যক্তি। তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে।
