AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Bhandar: অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকতেই মন্ত্রী ইন্দ্রনীলকে ধন্যবাদ জানাতে হাজির বেহালার মহিলারা

এদিন মহিলারা বিধায়কের সঙ্গে ছবি তোলেন। পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। এরপর বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারীর সমর্থনে স্লোগানও দেন তাঁরা। অনুষ্ঠানের শেষে বিধায়ক ইন্দ্রনীল খাঁ মহিলাদের হাতে মিষ্টি তুলে দেন।

Annapurna Bhandar: অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকতেই মন্ত্রী ইন্দ্রনীলকে ধন্যবাদ জানাতে হাজির বেহালার মহিলারা
ইন্দ্রনীল খাঁImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 10:12 PM
Share

বেহালা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই আশ্বাস দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar)। প্রত্যেক যোগ্য উপভোক্তা পাবেন অন্নপূর্ণা ভান্ডার। আর সেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার পরই বেহালা পশ্চিম বিধানসভার মহিলারা আজ বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁর অফিসে হাজির হলেন। তারপর তাঁকে ধন্যবাদ জানালেন।

এদিন মহিলারা বিধায়কের সঙ্গে ছবি তোলেন। পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। এরপর বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারীর সমর্থনে স্লোগানও দেন তাঁরা। অনুষ্ঠানের শেষে বিধায়ক ইন্দ্রনীল খাঁ মহিলাদের হাতে মিষ্টি তুলে দেন। অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়ার পর তাঁদের এই ধন্যবাদ জ্ঞাপন ঘিরে এদিন বিধায়কের দফতরে উৎসাহের ছবি দেখা যায়।

ইন্দ্রনীল খাঁ বলেন, “নির্বাচনের পূর্বে বিজেপি পরিষ্কার বলেছিল এ রাজ্যের বোনেদের সম্মান দিতে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেব। সেই মতোই অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে কথা বলেন সেটা রাখেন। আগের দুই সরকার পশ্চিমবঙ্গকে লুটেছে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে দিয়েছে, শিল্প বন্ধ করেছে, বিনিয়োগ নেই। এমতাবস্থায় সরকার সবটা চেষ্টা করছেন সব প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করা।”

Follow Us