AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC: বিজ্ঞাপন নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুরসভা

একই সঙ্গে এও বলা হয়েছে যে, পুজোর মরসুমে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসানোর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। হোর্ডিংয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়ার কথা জানিয়েছে পুরসভা। শুধু তাই নয়, এলইডি-তে বিজ্ঞাপনের ক্ষেত্রে কর নেওয়া হবে বলে স্পষ্টত জানানো হয়েছে।

KMC: বিজ্ঞাপন নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুরসভা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 11:42 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আগে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো ও বিভিন্ন ধরনের ডিসপ্লে নিয়ে নতুন নির্দেশিকা জারি কলকাতা পুরসভার (KMC)। ২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে হোর্ডিং, এলইডি-সহ বিভিন্ন অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বসাতে বিশেষ অনুমতি বা NOC নিতে হবে। ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

কলকাতা পুরসভার তরফে একটি নির্দেশিকা বের করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন জমা দিতে হবে কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরে। আবেদনপত্র www.kmcgov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে সময়সীমার মধ্যে বিজ্ঞাপন দফতরে জমা দিতে হবে।

একই সঙ্গে এও বলা হয়েছে যে, পুজোর মরসুমে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসানোর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। হোর্ডিংয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়ার কথা জানিয়েছে পুরসভা। শুধু তাই নয়, এলইডি-তে বিজ্ঞাপনের ক্ষেত্রে কর নেওয়া হবে বলে স্পষ্টত জানানো হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কোনও বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসালে পুরসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, এই নিয়ম মেনেই বিজ্ঞাপন নিতে হবে। পুরোটাই চলবে আইন অনুযায়ী।

Follow Us