AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pandua: মনসা পুুজোয় মাইক বাজানো নিয়ে ঝামেলা, রাস্তায় ফেলে যুবকের বুকে লাথি, মৃত্যু

Pandua: গত বৃহস্পতিবার আশিস বন্ধুদের সঙ্গে বিষহরিতলার মেলা দেখে বাইকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় আশিষের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর। সেই নিয়ে বচসা তর্কাতর্কি শুরু হয়।

Pandua: মনসা পুুজোয় মাইক বাজানো নিয়ে ঝামেলা, রাস্তায় ফেলে যুবকের বুকে লাথি, মৃত্যু
পাণ্ডুয়াতে যুবকের মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 1:38 PM
Share

হুগলি:  বাড়ির সামনেই মনসা পুজো। আর সে পুজোয় মাইক বাজানো নিয়ে বচসা। বচসার জেরে রাস্তায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হুগলির পাণ্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়।  ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস বাউল (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আশিস বন্ধুদের সঙ্গে বিষহরিতলার মেলা দেখে বাইকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় আশিষের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর। সেই নিয়ে বচসা তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ,  আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে মারধর করা হয়। রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয় বলেও অভিযোগ। বন্ধু তাঁকে ছাড়িয়ে কোনওভাবে বাড়ি নিয়ে যায়। রাতে বুকে ব্যথা অনুভব করেন আশিস। তাঁর বাবা বিকাশকে বলেন ঘটনার কথা।

অভিযোগ, পরদিন ওই গ্রামে গিয়ে কেন ছেলেকে মারা হয়েছে জিজ্ঞাসা করতে গেলে তাঁদের উপর চড়াও হয় গ্রামের অভিযুক্তরা। শুক্রবার রাতে রক্ত বমি শুরু হয়। পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরের কথা বলেন চিকিৎসক। এরপর তাঁকে কল্যানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আশিসের। ঘটনায় লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা