Slogan War in Bengal: সন্তু পানের মনোনয়নে উঠল জয় বাংলা স্লোগান, পাল্টা পদ্ম কর্মীরা ফেটে পড়তেই ব্যাপক উত্তেজনা

Election Clash in Chandannagar: থেমে থাকেনি পদ্ম কর্মীরাও। মুহূর্তেই তাঁরা জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে ওঠে। মুখোমুখি হতেই শুরু হয়ে যায় বচসা। কিছু সময়ের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে দুই দলের কর্মী-সমর্থককেই ওই জায়গা থেকে সরিয়ে দেয়।

Slogan War in Bengal: সন্তু পানের মনোনয়নে উঠল জয় বাংলা স্লোগান, পাল্টা পদ্ম কর্মীরা ফেটে পড়তেই ব্যাপক উত্তেজনা
ব্য়াপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 07, 2026 | 4:04 PM

চন্দননগর: চন্দননগরে মুখোমুখি তৃণমূল-বিজেপি। মহকুমা শাসকের দফতরের বাইরে ব্য়াপক উত্তেজনা। স্লোগান-পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা। একদিকে জয় শ্রী রাম স্লোগান, অন্যদিকে পাল্টা চলতে থাকে দয় শ্রীরাম স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। এদিন চন্দননগর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়। একই সময়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। সূত্রের খবর, সন্তু পান যখন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। 

তবে থেমে থাকেনি পদ্ম কর্মীরাও। মুহূর্তেই তাঁরা জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে ওঠে। মুখোমুখি হতেই শুরু হয়ে যায় বচসা। কিছু সময়ের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে দুই দলের কর্মী-সমর্থককেই ওই জায়গা থেকে সরিয়ে দেয়। ছুটে আসে পুলিশও। প্রসঙ্গত, এর আগেই তারকেশ্বর থেকে একাধিকবার সংঘর্ষের ছবি সামনে এসেছে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।

এদিনই আবার বাঁকুড়ার ইন্দাসে বিজেপির প্রচারে তুমুল উত্তেজনার ছবি দেখা যায়। তৃণমূল-বিজেপি সংঘর্ষ জখম এক শিশু-সহ ২ জন। বিজেপি প্রার্থীকে গ্রেফতারের দাবি তুলে আহত শিশুকে নিয়ে থানায় গেলেন তৃণমূল প্রার্থী। প্রচার চালাচ্ছিলেন বিজেপি প্রার্থী নির্মল ধাড়া। তাঁর দলেরই কর্মীদের বিরুদ্ধে প্রথমে হামলার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। 

Follow Us