Tainted Candidate-TMC: ‘কেন নামটা আছে, আমার কাছে ক্লিয়ার নয়’, মুখ খুললেন দাগি-তালিকায় থাকা TMC কাউন্সিলর কুহেলি ঘোষ

TMC Councillor: দাগি প্রার্থীদের তালিকায় রয়েছে একাধিক নেতা-নেত্রীর নাম। কোনও কোনও নেতার মেয়ে বা স্ত্রীর নামও রয়েছে।

Tainted Candidate-TMC: কেন নামটা আছে, আমার কাছে ক্লিয়ার নয়, মুখ খুললেন দাগি-তালিকায় থাকা TMC কাউন্সিলর কুহেলি ঘোষ
তৃণমূল কাউন্সিলর কুবেলি ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 31, 2025 | 12:24 AM

বারুইপুর: অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। তালিকায় রয়েছে খোদ কাউন্সিলরের নামও। রাজপুর সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম রয়েছে দাগি হিসেবে চিহ্নিত হওয়া ১৮০৪ জনের মধ্যে। নাম প্রকাশ হতেই মুখ খুলেছেন তিনি। তিনি জানিয়েছেন আগামী সোমবার কলকাতা হাইকোর্টে ফের মামলা করবেন।

কাউন্সিলর বলেন, “আমি আগেই মামলা করেছিলাম। সিবিআই-কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।”

দাগি লিস্টের ৬৪৭ নম্বরে নাম রয়েছে কুহেলির। প্রথমে প্রাথমিক শিক্ষিকার পদে ছিলেন তিনি। তারপর হাইস্কুলে শিক্ষিকার চাকরি পান। তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ প্রমাণ হয়নি। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, পুরনো প্রাইমারির চাকরিতে ফেরার জন্য সব নথি জমা দিয়েছেন তিনি, তবে এখনও সেই প্রক্রিয়া এগোয়নি। পরীক্ষা দিয়ে, নিয়ম মেনেই তিনি চাকরি পেয়ছেন বলে দাবি কুহেলি ঘোষের।

খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে ৩১৬ নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাসের নাম নয়, ১৩৩২ নম্বরে নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষি মালিকেরও। ওই তালিকায় নাম রয়েছে জেলা পরিষদের সদস্যা সাহিনা সুলতানার।

Follow Us