Kalyan Banerjee: মেলায় গিয়ে টক-ঝাল-মিষ্টি সব আচার চেখে দেখলেন কল্যাণ

Kalyan Banerjee: বিজেপির চার্জশিট নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "রিষড়ার মেলায় কিন্তু ভাল-ভাল আচার আছে। আমার কিন্তু আচার খেতে খুব ভাল লাগে। তাই দেখলাম ঘুরে ঘুরে। তারপর আচার কিনলাম। অনেকগুলো আচার কিনেছি।" 

Kalyan Banerjee: মেলায় গিয়ে টক-ঝাল-মিষ্টি সব আচার চেখে দেখলেন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 07, 2026 | 9:47 PM

হুগলি: রিষড়াতে চলছে মেলা। সেই মেলায় উপস্থিত হলেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরো মেলা ঘুরে দেখলেন তিনি। একই সঙ্গে সেখান থেকে টক-ঝাল-মিষ্টি আচার কিনলেন কল্যাণ। দোকানে ঢুকে জানতে চাইলেন প্রতিটি আচারের বিষয়ে। কোনটা কী আচার, তার কেমন স্বাদ, ঝাল নাকি টক নাকি মিষ্টি স্বাদের আচার সবটা খোঁজ নিলেন তিনি। কার্যত অন্য মেজাজে দেখা গেল হুগলির এই তৃণমূল সাংসদকে। তবে মেলা থেকে বেরনোর আগে বলে গেলেন, “ছাব্বিশের পর বঙ্গ বিজেপির অস্তিত্ব থাকবে না।”

বিজেপির চার্জশিট নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রিষড়ার মেলায় কিন্তু ভাল-ভাল আচার আছে। আমার কিন্তু আচার খেতে খুব ভাল লাগে। তাই দেখলাম ঘুরে ঘুরে। তারপর আচার কিনলাম। অনেকগুলো আচার কিনেছি।”

ভোটের আগে আরও সক্রিয় প্রচারে নামছে বিজেপি। ঠিক যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড তুলে ধরেছেন। তেমনই বিজেপির এবার চার্জশিট। রাজ্যের আইনব্যবস্থা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ৩০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী এলাকাভিত্তিক একটি চার্জশিট প্রকাশ করেছে বিজেপি। যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন কল্যাণ। তিনি বলেন, “ওদের চার্জশিট ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছে। ২০২৬-এর মে মাসের পর থেকে বিজেপির অস্তিত্ব পশ্চিমবঙ্গে আর পাওয়া যাবে না।”