AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের সবুজে সবুজ! আবার কোথায় জিতল তৃণমূল?

Hooghly: এ দিন ভোট শেষ হয় তিনটের সময়। ফল বেরোতেই দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪‌২ টি আসনে জয়ী হয়েছেন। দু'টি আসনে জয়ী হয় বাম কংগ্রেস জোট। এখানে রাজ্যের বিরোধীদল বিজেপি প্রার্থী দিলেও তারা দাঁত ফোটাতে পারেনি। জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।

ফের সবুজে সবুজ! আবার কোথায় জিতল তৃণমূল?
উড়ল সবুজ আবিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 01, 2024 | 8:12 PM
Share

শেওড়াফুলি: ফের বড় জয় তৃণমূলের। প্রায় তিন দশকের বেশি সময় পর বৈদ্যবাটি শেওড়াফুলি কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালক মণ্ডলীর নির্বাচন হয় রবিবার। সকাল দশটা থেকে বৈদ্যবাটি শেওড়াফুলি ও ভদ্রেশ্বরে শহরের মোট ৯ স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার সদস্য ভোটার ছিলেন। সকাল থেকেই কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। মোট ১৮টি কেন্দ্রে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ৪৪ জন প্রতিনিধি নির্বাচিত হন। আটটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

এ দিন ভোট শেষ হয় তিনটের সময়। ফল বেরোতেই দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪‌২ টি আসনে জয়ী হয়েছেন। দু’টি আসনে জয়ী হয় বাম কংগ্রেস জোট। এখানে রাজ্যের বিরোধীদল বিজেপি প্রার্থী দিলেও তারা দাঁত ফোটাতে পারেনি। জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।

হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, “ধন্যবাদ জানাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত সদস্যদের। যাঁরা তৃণমূল কংগ্রেসের উপর সমস্ত আস্থা- ভরসা বিশ্বাস রেখেছে। ভোটকে কেন্দ্র করে সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা ছিল। মানুষ বুঝে গিয়েছে ৩৪ বছর যে দলটা পশ্চিমবঙ্গে ছিল সেই সরকার সেটা মিথ্যাবাদী ও অত্যাচারের সরকার। আর যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার মানুষকে কথা দিয়ে কথা রাখে না। বাংলার মানুষের টাকা আটকে রাখে। তাই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।”

উল্লেখ্য ,ভোট গ্রহণ শুরু হতেই সিপিএম-ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের জোট প্রার্থীদের নির্বাচন কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপিকেও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাম কং বিজেপি কর্মীরা। তাদের দাবি তৃণমূলের লোকজন ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট লুট করেছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি।এই ফল মানুষের স্বেচ্ছায় মত প্রকাশের ফল নয়।

Follow Us