AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heat Wave: বাজার করতে গিয়ে হঠাৎ শরীরে অস্বস্তি, সাইকেলে ওঠার আগেই হুড়মুড়িয়ে পড়লেন বৃদ্ধ… মুহূর্তে সব শেষ

Scorching Heat: এদিনই আবার হাওড়ার শানপুর মোড়ে এক টোটো চালকের মৃত্যু হয়। হিট স্ট্রোকে মারা যান তিনি।

Heat Wave: বাজার করতে গিয়ে হঠাৎ শরীরে অস্বস্তি, সাইকেলে ওঠার আগেই হুড়মুড়িয়ে পড়লেন বৃদ্ধ... মুহূর্তে সব শেষ
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 6:16 AM
Share

হুগলি: প্রবল দাবদাহে (Scorching Heat) পুড়ছে বাংলা। এরইমধ্যে প্রবল গরমে রাস্তায় বেরিয়ে পর পর দু’টি মৃত্যুর খবর সামনে এল। হাওড়ায় এক টোটো চালকের মৃত্যুর পর হুগলির বৈদ্যবাটিতেও গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার বাজারে বেরিয়েছিলেন বৈদ্যবাটির শ্যামলকুমার দাস (৭৪)। রাস্তায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দিলে চিকিৎসককে ডাকা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানান, মৃত্যু হয়েছে শ্যামলবাবুর। গত সপ্তাহের শেষ থেকেই হু হু করে চড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী তিন চারদিন এই ছবিতে বদলের সম্ভাবনা খুবই কম। লু বইছে একাধিক জেলায়। তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে। এরইমধ্যে বর্ধমান ঘেঁষা জেলা হুগলির বৈদ্যবাটিতে এই ঘটনা। হুগলিতে সোমবার তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দোসর আর্দ্রতা। দরদর করে ঘাম, ঘরে বাইরে চরম অস্বস্তি। এরইমধ্যে এদিন সাইকেল নিয়ে বাজার করতে বের হন শ্যামলকুমার দাস। তাঁর বাড়ি বৈদ্যবাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এনটি রোডে। বৃদ্ধের নাতনি অর্পিতা দাস জানান, শেওড়াফুলি হাটে এদিন বাজার করতে গিয়েছিলেন তাঁর দাদু। গরমের কারণে সকাল সকালই বেরিয়ে ছিলেন বাড়ি থেকে। সকাল ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই শরীর খারাপ করে ফেলে।

সাইকেল থেকে নেমে স্থানীয়দের কাছ থেকে জল চেয়ে চোখে মুখেও দেন। কিছু সময় দাঁড়িয়ে একটু ধাতস্থ হয়ে আবার সাইকেলে ওঠার চেষ্টা করছিলেন। অর্পিতা জানান, বৈদ্যবাটির পোদ্দারঘাট এলাকায় সাইকেলে উঠতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যান তাঁর দাদু। স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডেকে শ্যামলকুমার দাসকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। খবর দেওয়া হয় ডাক্তারকে। চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তীব্র গরমে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন বলেই পরিবারের দাবি।

এদিনই আবার হাওড়ার শানপুর মোড়ে এক টোটো চালকের মৃত্যু হয়। হিট স্ট্রোকে মারা যান তিনি। বাসু মণ্ডল নামে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বেরোনোর কিছুক্ষণের মধ্যেই গরমে শরীর খারাপ করে তাঁর। স্থানীয়রাই উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা চিকিৎসা করার সুযোগ পাননি। তার আগেই মৃত্যু হয় ওই টোটো চালকের।

আরও পড়ুন: Maynaguri Physical Assault : এক ঘটনার রেশ কাটেনি, ফের এক প্রতিবন্ধীকে হাত, মুখ বেঁধে ‘শ্লীলতাহানি’ ময়নাগুড়িতে

Follow Us
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি