Train Cancelled: চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ, হাওড়া থেকে ছাড়বে না পুরীর ট্রেন! কবে, কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন
Howrah Division Train cancelled: দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railway) তরফে জানানো হয়েছে, ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের (Howrah Non-Interlocking) কাজ চলবে। নির্দিষ্ট সময়কালের মধ্যে পুরী গেলে, আগে দেখে নিন কী কী পরিবর্তন আনা হয়েছে।

হাওড়া: ফের নন-ইন্টারলকিং (Non-Interlocking) কাজের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন। হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হবে। দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railway) তরফে জানানো হয়েছে, ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের (Howrah Non-Interlocking) কাজ চলবে। ফলে কিছু ট্রেন (Train Cancelled) যেমন বাতিল করা হয়েছে, তেমনই বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
২৪ জুলাই(শুক্রবার)
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে
১৮৬১৫ হাওড়া-হাটিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১২৮৬৩ হাওড়া-স্যার এম.বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল, বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ১২৮৩৯ হাওড়া-এম.জি.আর.চেন্নাই সেন্ট্রাল মেল
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতে যাত্রা শেষ হবে
১২২৪৬ স্যার এম. বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২২৮৬২ কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ২২৮৮৮ স্যার এম. বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল, বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস ১২৮৪০ এম.জি.আর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল
হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে
১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস
২৫ জুলাই শনিবার
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে
১২৮৭১ হাওড়া-জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ১২৮৬০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস গীতাঞ্জলি এক্সপ্রেস ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ১৮৬১৫ হাওড়া-হাটিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল, বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে
১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ১২৮০৯ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া মেল ১৮৬১৬ হাটিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস ১২৮৫৯ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ১২২৪৬ বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস ২২৮৬২ কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ১২৮৪০ এম.জি.আর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল
হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে
১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস ১২৮৪১ হাওড়া-এম.জি.আর চেন্নাই সেন্ট্রাল করোমণ্ডল এক্সপ্রেস ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়ার পরিবর্তে শালিমারে যাত্রা শেষ করবে
১২৮৪২ এম.জি.আর. চেন্নাই সেন্ট্রাল-হাওড়া করোমণ্ডল এক্সপ্রেস
২৬ জুলাই (রবিবার)
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে
২২৮৬১ হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ১২৮৬০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস গীতাঞ্জলি এক্সপ্রেস ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ১৮৬১৫ হাওড়া-হাটিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল, বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে
১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ১২৮০৯ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া মেল ১৮৬১৬ হাটিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস ১২৮৫৯ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস ১২৮৭২ জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু করবে
১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস ১২৮৪১ হাওড়া-এম.জি.আর.চেন্নাই সেন্ট্রাল করোমণ্ডল এক্সপ্রেস
হাওড়ার পরিবর্তে শালিমারে যাত্রা শেষ করবে
১২৮৪২ এম.জি.আর. চেন্নাই সেন্ট্রাল-হাওড়া করোমণ্ডল এক্সপ্রেস ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
২৭ জুলাই (সোমবার)
হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে
১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ১২১২৯ পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
১৬টি ট্রেন বাতিল
৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল ৩৮৯০৩ হাওড়া-আমতা লোকাল ৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল ৩৮৩০২ মেচেদা-হাওড়া লোকাল ৩৮৪০২ পাঁশকুড়া-হাওড়া লোকাল ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল ৩৮৭০২ খড়্গপুর-হাওড়া লোকাল ৩৮৮০৮ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল ৩৮৯০৪ আমতা-হাওড়া লোকাল ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল ৩৮৩২১ হাওড়া-মেচেদা লোকাল ৩৮৪৫৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল
