AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP candidate Rudranil Ghosh campaigning: ‘জয় বাংলা’ স্লোগান শুনে যুবককে জাপটে ধরলেন রুদ্রনীল, ভিডিয়ো ভাইরাল হতেই কী বললেন বিজেপি প্রার্থী?

West Bengal assembly election 2026: রুদ্রনীল বলেন, "আমি জিজ্ঞাসা করলাম, জয় পাকিস্তান বলতে হবে কি? জয় বাংলা কেন বলব না। আমি বললাম, জয় বাংলা বলছেন বলুন। আমি তাঁর হাত তুলে ধরে বলেছি, জোরে বলুন। কিন্তু, জয় ভারতও বলুন। চিৎকার করে জয় বাংলা বলে বরং ভয় বাংলা করছে। কী বলে প্রচার করবে, সেটাই বুঝতে পারছে না তৃণমূল। তাই, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। দেওয়াল দখল করছে।"

BJP candidate Rudranil Ghosh campaigning: 'জয় বাংলা' স্লোগান শুনে যুবককে জাপটে ধরলেন রুদ্রনীল, ভিডিয়ো ভাইরাল হতেই কী বললেন বিজেপি প্রার্থী?
কী বলছেন রুদ্রনীল ঘোষ?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 8:27 PM
Share

শিবপুর: দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর সামনে একজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে শুরু করেন। আর তখন ওই যুবককে জাপটে ধরে গালে চুমু খাওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। তবে ওই যুবককে থামানো যায়নি। ‘জয় বাংলা’ স্লোগান দিতেই থাকেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিয়ো নিয়ে কী বললেন বিজেপি প্রার্থী?

জানা গিয়েছে, হাওড়া পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় ঘটনাটি ঘটে। ওই যুবক তৃণমূল কর্মী। বিজেপি প্রার্থীকে দেখেই হাত উঁচু করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে হাসিমুখে ওই যুবককে জাপটে ধরে গালে চুমু খাওয়ার চেষ্টা করছেন রুদ্রনীল। একসময় যুবককের হাত তুলেও ধরেন। ওই তৃণমূল কর্মী পরে অভিযোগ করেন, বিজেপি প্রার্থী তাঁকে জাপটে ধরায় তাঁর জামা ছিঁড়ে যায়। বিজেপি প্রার্থী মেজাজ হারান বলেও তাঁর অভিযোগ।

যদি অভিযোগ উড়িয়ে রুদ্রনীল বলেন, “আমি জিজ্ঞাসা করলাম, জয় পাকিস্তান বলতে হবে কি? জয় বাংলা কেন বলব না। আমি বললাম, জয় বাংলা বলছেন বলুন। আমি তাঁর হাত তুলে ধরে বলেছি, জোরে বলুন। কিন্তু, জয় ভারতও বলুন। চিৎকার করে জয় বাংলা বলে বরং ভয় বাংলা করছে। কী বলে প্রচার করবে, সেটাই বুঝতে পারছে না তৃণমূল। তাই, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। দেওয়াল দখল করছে।”

Bjp Candidate Rudranil Ghosh Campaigning (1)

মোবাইলে করমর্দনের ছবি দেখাচ্ছেন রুদ্রনীল

এরপরই নিজের মোবাইলে ওই যুবকের সঙ্গে একটি ছবি দেখিয়ে রুদ্রনীল বলেন, “শেষকালে আনন্দের সঙ্গে উনি আমার সঙ্গে জড়াজড়ি করেছেন। করমর্দন করেছেন। তাঁকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। চোরেদের পক্ষে তাঁর আন্তরিকতা দেখে বিস্ময় লেগেছে। তাঁর পক্ষে পাড়ার কেউ বেরিয়ে আসেননি। আমি তাঁর গালে চুমুও খেয়েছি।”

Follow Us