BJP Candidate Threatens Vendor: ‘তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি’, জোর করে মুরগির মাংস বিক্রেতাকে তুলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীকে

Govinda Hazra Controversy Howrah: ডোমজুড় বিধানসভা এলাকার জগদীশপুর মোড়ের কাছে প্রায় বছর দেড়েক ধরে ফুটপাতে মুরগির মাংস বিক্রি করেন টুটুল হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি আদতে বীরভূমের লাভপুরের বাসিন্দা। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গেই ঝামেলায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরাকে।

BJP Candidate Threatens Vendor: ‘তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি’, জোর করে মুরগির মাংস বিক্রেতাকে তুলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীকে
রাজনৈতিক মহলে বিতর্ক Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 05, 2026 | 8:32 AM

হাওড়া: ভোট যত এগিয়ে আসছে ততই যুযুধান দুই শিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি, হানাহানি, মারপিট এসব তো চলছেই। কিন্তু তাই বলে চড়াও হচ্ছেন খোদ প্রার্থী? হ্যাঁ এমনই অভিযো ডোমজুড় বিধানসভায়। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে এক মুরগির দোকানের মালিকের উপর চড়াও হবার অভিযোগেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে ওই ব্যবসায়ীকে রোহিঙ্গা এবং জেহাদি বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দোকান তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনায় স্বভাবতই সুর চড়িয়েছে তৃণমূল। বিতর্ক রাজনৈতিক আঙিনায়। 

ডোমজুড় বিধানসভা এলাকার জগদীশপুর মোড়ের কাছে প্রায় বছর দেড়েক ধরে ফুটপাতে মুরগির মাংস বিক্রি করেন টুটুল হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি আদতে বীরভূমের লাভপুরের বাসিন্দা। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গেই ঝামেলায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরাকে। ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে রোহিঙ্গা বলে এখান থেকে দোকান সরিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়। সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়োতেই টুটুল হোসেনকে লক্ষ্য করে একেবারে আঙুল উঁচিয়ে চিৎকার করে গোবিন্দ বলেন, ‘তুমি এখানকার বাসিন্দা নও। তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি।’ টুটুলকে দোকান খুলে ফেলতেও বাধ্য করা হয়। পরে তিনি ক্যামেরার সামনেও একই অভিযোগ করেন। 

ঘটনায় স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছেন টুটুল। তাঁর সাফ কথা, তিনি বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। কিছুদিন আগে এসআইআরের যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতেও তাঁর নাম রয়েছে। এ খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “যেহেতু মুসলিমরা তাদের ভোট দেন না তাই যাকে তাকে তারা রোহিঙ্গা তকমা দিচ্ছে। এসব বাংলার মানুষ মেনে নেবে না।”

Follow Us