AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Election-Howrah: হঠাৎ বোমার শব্দ, গুলির আওয়াজ! প্রাণ হাতে ছুটছেন ভোটাররা, এ কোন ছবি ভোটের বাংলায়

Loksabha Election-Howrah: উত্তর হাওড়া গোলমোহর এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে এসে তাড়া করে বহিরাগতদের সরিয়ে দেয়।

Loksabha Election-Howrah: হঠাৎ বোমার শব্দ, গুলির আওয়াজ! প্রাণ হাতে ছুটছেন ভোটাররা, এ কোন ছবি ভোটের বাংলায়
লিলুয়ায় তুমুল গণ্ডগোলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 2:18 PM
Share

লিলুয়া: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলল গুলি, বোমার শব্দও শোনা গেল হাওড়ার লিলুয়ায়। সোমবার পঞ্চম দফার ভোটে বেলা বাড়ার পই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার লিলুয়ার বজরঙবলী মার্কেট সংলগ্ন এলাকা। বুথের বাইরে বোমা-গুলির শব্দ শোনা গিয়েছে বলে অভিযোগ। এরপরই বুথ ছেড়ে কার্যত পালিয়ে যান ভোটাররা। থমথমে হয়ে যায় গোয়া এলাকা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

ডন বসকো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বেশ কিছুক্ষণ কেটে গেলেও থমথমে গোটা এলাকা। পুলিশ ও সেন্ট্রাল ফোর্স টহল দিচ্ছে।

এদিকে, উত্তর হাওড়া গোলমোহর এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে এসে তাড়া করে বহিরাগতদের সরিয়ে দেয়। এক তৃণমূল নেতা দাবি করেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।

শুধুমাত্র হাওড়া নয়, টুকরো টুকরো অশান্তির ছবি এদিন দেখা গিয়েছে গোটা বাংলা জুড়ে। ব্যারাকপুর, হুগলি সহ একাধিক জায়গায় মারধর ভাঙচুরের ঘটনা ঘটেেছে।

Follow Us
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার