Howrah: একসঙ্গে বসে খাওয়াদাওয়ার মাঝেই রেস্তোরাঁতে চলল গুলি! তপ্ত হাওড়া
Howrah: এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তারা আকাশ যাদব এবং ভিকি দোলুইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোন শত্রুতার জেরে এই গুলি চালানোর ঘটনা। কোথা থেকে আকাশ এই রিভালবার পেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

হাওড়া: ফের গুলি চালানোর ঘটনা গোলাবাড়ি থানা এলাকায়। মঙ্গলবার রাত ১১ টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটে সালকিয়া চৌরাস্তার কাছে। পুলিশ সূত্রে খবর, একটি রেস্তোরাঁয় বসে দুই দুষ্কৃতী আকাশ যাদব এবং ভিকি দোলুইয়ের সঙ্গে খাওয়াদাওয়া করছিল রাহুল পাল। এরপর নিজেদের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ রেস্তোরাঁ থেকে রাস্তায় বেরিয়ে আকাশ যাদব নিজের পকেট থেকে দেশি রিভলভার বের করে রাহুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহুল।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তারা আকাশ যাদব এবং ভিকি দোলুইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোন শত্রুতার জেরে এই গুলি চালানোর ঘটনা। কোথা থেকে আকাশ এই রিভালবার পেল, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগে গোলাবাড়ি থানায় এলাকার পিলখানায় এক প্রোমোটারকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় মূল আততায়ী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, ভোটের আগে বাংলায় আবার অস্ত্র উদ্ধার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র কার্তুজ-অস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। নদিয়ার তাহেরপুর থানা এলাকার ঘটনা। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই অতি সক্রিয়তা বেড়েছে পুলিশের। দিকে দিকে চলছে নাকা চেকিং। এবার পুলিশের বড়সড় সাফল্য। নাকা চেকিং চলার সময় পুলিশি অভিযানে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ অস্ত্রশস্ত্র। মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে চলছিল পুলিশের নাকা চেকিং, এক যুবককে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
