AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Howrah: অনেক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে অশান্তি হত। কিন্তু গেঞ্জি কারখানায় যোগ দেওয়ার পর এই অশান্তি আরও বেড়ে যায়। কারণ ওই কারখানারই এক জনের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এনিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে। স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা।

Howrah: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ঘর থেকে উদ্ধার দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 5:09 PM
Share

হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের জালান কমপ্লেক্সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তাঁর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে। দু’জনেই কাজ করতেন গেঞ্জি কারখানায়।এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে অশান্তি হত। কিন্তু গেঞ্জি কারখানায় যোগ দেওয়ার পর এই অশান্তি আরও বেড়ে যায়। কারণ ওই কারখানারই এক জনের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এনিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে। স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে।

কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি। আজ ঘর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে স্বামী রাহুল শেখ পলাতক।সেকারণেই পুলিশের সন্দেহ এটা খুনের ঘটনা। ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?