AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: ড্রেন থেকে উদ্ধার সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র

আমনের বাড়ি মধ্য হাওড়ায়। মৃত যুবক সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। ব্যক্তিগত কিছু কাজে গোলাবাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের জামা কাপড় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল।

Howrah: ড্রেন থেকে উদ্ধার সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র
ছাত্রের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 6:06 PM
Share

হাওড়া: গোলাবাড়ি এলাকায় নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার। সোমবার রাতে গোলাবাড়ি থানার ট্যাণ্ডেলবাগান এলাকার একটি নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাত আটটা নাগাদ নর্দমার মধ্যে ওই যুবকের দেহটিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আমন গুপ্তা (২২)।

জানা গিয়েছে, আমনের বাড়ি মধ্য হাওড়ায়। মৃত যুবক সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। ব্যক্তিগত কিছু কাজে গোলাবাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের জামা কাপড় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল।

হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের দাদা দিলীপ কুমার গুপ্তা বলেন, “ভাইয়ের সঙ্গে কারোর কোনও ঝামেলা ছিল না। কিন্তু মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক।” যদিও এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গোলাবাড়ি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে দেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?